for Add

রোমাঞ্চকর জয় নিয়ে শীর্ষ চারের পথে আর্সেনাল

দলকে শীর্ষ চারে পৌঁছে দেওয়ার  যে চ্যালেঞ্জ মাইকেল আর্তেতার সামনে ছিল সে পথে আরো এগিয়ে গেল আর্সেনাল। পিছিয়ে পড়ার পরও বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ম্যাচে তারা ২-১ গোলে উলভসের বিপক্ষে জয়লাভ করেছে।  

এমিরেটস স্টেডিয়ামে শীর্ষ চারের দুই প্রতিদ্বন্দ্বির গুরুত্বপূর্ণ ম্যাচের শুরুতে হোয়াং হি-চ্যানের গোলে পিছিয়ে পড়ে আর্সেনাল। তবে বদলী হিসেবে মাঠে নেমে ৮২ মিনিটে গোলটি পরিশোধ করে দেন নিকোলাস পেপে। এখানেই শেষ নয়, অন্তিম মুহুর্তে  উলভসের গোলরক্ষক হোসে সা আলেকজান্দ্রে ল্যাকাজেটের শটের বল নিজের জালে আশ্রয় নিলে পরাজয় মেনে মাঠ ছাড়তে হয় সফরকারীদের। 

লিগে টানা তৃতীয় জয়ে পয়েন্ট তালিকার পঞ্চম অবস্থানে উঠে এসেছে গানাররা। বর্তমানে লিগ তালিকার চতুর্থস্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে আছে তারা। হাতে রয়েছে আরো দুটি ম্যাচ। সেপ্টেম্বরের পর ১৪টি ম্যাচে জয়লাভ করেছে আর্সেনাল। এই যাত্রায় তাদের চেয়ে এগিয়ে রয়েছে শুধুমাত্র ম্যানচেস্টার সিটি ও লিভারপুল।

পরপর তিন ম্যাচে পরাজয়ের মাধ্যমে লিগে ৬৭ বছরের মধ্যে সবচেয়ে বাজে সূচনার পর এখন দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে গানাররা।

আর্তেতা বলেন, ‘উলভসের মত দলের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়ায় ম্যাচটি আপনার জন্য সত্যিকার অর্থেই কঠিন হয়ে পড়বে। কিন্তু আমরা জয়লাভ করতে পেরেছি। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণএকটি জয়।

প্রথম তিন ম্যাচে পরাজয়ের পর আমাদের রেলিগেশন এড়াতে হয়েছে। আপনাকে শুধুমাত্র নিজের দৃস্টিভঙ্গির ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সেইভাবে আত্মবিশ্বাস নিয়ে প্রস্তুতি নিলেই ফল আসবে। বেশ কিছু দিন যাবত আমরা ওই স্থানগুলোর জন্যই লড়াই করেছি।’

গতকাল আরো একবার আর্সেনালের কাছে পরাজয় মানতে হলো তালিকার সপ্তমস্থানে থাকা উভসকে। দুই সপ্তাহ আগে মলিনেক্সে গানারদের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল তারা। 

উলভসের কোচ ব্রুনো লাগে বলেন, ‘পরাজিত হওয়ায় খুশি হতে পারিনি। তবে আমার খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত। কারণ তারা আমার নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেছে।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add