for Add

আজই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা

প্রথম ম্যাচে বীরত্বপূর্ণ জয়ের পর আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে হারিয়েই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ।

৪৫ রানে ৬ উইকেট পতনের পরও আফিফ হোসেন ও মেহেদি হাসান মিরাজের বীরত্বপূর্ণ ব্যাটিংয়ে প্রথম ওয়ানডেতে ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবালসহ সকলেই যখন জয়ের আশা ছেড়ে দিয়েছিলেন তখন আফিফ-মিরাজ জুটি সপ্তম উইকেটে রেকর্ড অবিচ্ছিন্ন ১৭৪ রানের জুটি গড়ে দলকে লক্ষে পৌঁছে দেন।

তামিম ইকবালের মতে এই ধরনের জয় সর্বদা মনোবল বাড়ায় এবং অন্যান্য ম্যাচে এগিয়ে যাবার আত্মবিশ্বাস যোগায়। ইতিহাসের দিকে চোখ বুলালে দেখা যায় জয় দিয়ে শুরু করলে সিরিজ জয়ের পথে এগিয়ে থাকে বাংলাদেশ। এই ইতিহাস আবার সত্যি হলে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করতে পারবে।

তবে বাংলাদেশের কোচ রাসেল ডোমিঙ্গোর দৃস্টিতে এখনো উন্নতির বেশ কিছু জায়গা আছে। কারণ প্রথম ম্যাচে টাইগারদের টপ অর্ডার ব্যর্থ হয়েছিলো এবং প্রত্যাশানুযায়ী বোলিং ভালো হয়নি।

ডোমিঙ্গো জানান, ‘খেলায় আমাদের আরো ভালো ক্রিকেট খেলতে হবে। প্রথম ম্যাচে আমরা ১৩টি ওয়াইড বল করেছি। আমরা একটা ক্যাচ মিস করেছি। ৪৫ রান তুলতেই আমাদের ৬ উইকেট পড়ে গেছে। কাজেই প্রতিটি বিভাগে আমাদের আরো উন্নতি দরকার। আমাদের একটি দুর্দান্ত জুটি ছিল (যা আমাদের জয় নিশ্চিত করে)।’

আজ ম্যাচে জিততে পারলে ইংল্যান্ডকে টপকে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাবে বাংলাদেশ। বর্তমানে ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট রয়েছে ইংল্যান্ডের। ১৩ ম্যাচে ৯০ পয়েন্ট রয়েছে বাংলাদেশের। ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে ভারত।

সিরিজ জয় বাংলাদেশকে আইসিসি র‌্যাংকিংয়ে উন্নতি করতেও সাহায্য করবে। বর্তমানে পাকিস্তানের ঠিক পেছনে সপ্তম স্থানে আছে টাইগাররা। আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলে টপকে যাবে পাকিস্তানকে।

অন্যদিকে সুপার লিগে প্রথম হারের তিক্ত স্বাদ পেয়েছে আফগানিস্তান। এর আগে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা ছয় ম্যাচ জিতে আফগানরা।

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরী ও মাহমুদুল হাসান জয়।

আফগানিস্তান দল : হাশমত শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, নাজিব জাদরান, শহিদ কামাল, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, আজমত ওমরজাই, রশিদ খান, ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, ইয়ামিন আহমেদজাই ও ফরিদ আহমাদ মালিক।

Tags:

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add