for Add

আফগানিস্তানকে হারাতে চায় বাংলাদেশ

আইসিসি সুপার লিগের অংশ আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে সহজ পরিকল্পনায় হারাতে চায় বাংলাদেশ।

চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ রোববার বলেন, ‘আমাদের একটি সহজ পরিকল্পনা এবং আমরা এটি অনুসরণ করবো। আশা করি এই সহজ পরিকল্পনার মাধ্যমেই তাদেরকে সিরিজে হারানো সম্ভব হবে।’

মিরাজের মতে সহজ পরিকল্পনার অর্থ হল, দীর্ঘদিন যাবত অনুসরণ করে আসা ব্র্যান্ডের ক্রিকেট খেলা।

ওয়ানডে ফরম্যাটে সব সময়ই একটি শক্তি দল বাংলাদেশ। তাই আফগানিস্তানের বিপক্ষে ফেভারিট হয়েই শুরু করবে।

মিরাজ বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে আমরা সব সময়ই ভালো। আমরা এই ফরম্যাটের জন্য ক্রিকেটের একটি ব্র্যান্ড সেট করেছি এবং সন্দেহ নেই, আমরা আবার এটি অনুসরণ করার চেষ্টা করবো। তবে বলছি না, আমরা সিরিজের সব ম্যাচই সব জিতবো। আমাদের প্রথম টার্গেট সিরিজ জয়, পরে দেখা যাবে কি হয়।’

আইসিসি ওয়ানডে সুপার লিগে এখন পর্যন্ত চারটি সিরিজে ১২টি ম্যাচের মধ্য আটটিতে জিতেছে বাংলাদেশ। বর্তমানে ৮০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের পর দ্বিতীয় স্থানে রয়েছে তারা।

জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়েতে দুটি সিরিজ খেলেছে টাইগাররা। জিম্বাবুয়েকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করলেও নিউজিল্যান্ডে হোয়াইটওয়াশ হয় তারা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয় ও শ্রীলংকাকে ২-১ ব্যবানে হারায় টাইগাররা।

বাংলাদেশ যদি আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারে তবে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে সরাসরি খেলার পথে আরও একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দুর্দান্ত দল হলেও তাদের জন্য কাজটা সহজ হবে না।

দুই দলের মধ্যে হেড টু হেড লড়াইয়ে আট ম্যাচে বাংলাদেশ ৫-৩ ব্যবধানে এগিয়ে আছে। সর্বশেষ দু’টি ম্যাচও জিতেছে বাংলাদেশ।

এরমধ্যে ২০১৮ সালের এশিয়া কাপে ৩ রানে এবং ২০১৯ বিশ্বকাপে ৬২ রানে জয় পেয়েছিলো টাইগাররা। কিন্তু আফগানদের কাছে হারলেও ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় বাংলাদেশকে।

আইসিসি ওয়ানডে সুপার লিগে এখনও অপরাজিত আফগানিস্তান। ৬ ম্যাচ খেলে সবগুলোতেই জিতেছে তারা। তবে আফগানদের সিরিজগুলো ছিলো র‌্যাংকিংয়ের তলানীর দল আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষে। পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থাকলেও বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় অনেক এগিয়ে নিবে আফগানিস্তানকে।

এইএ সব কারণ এই সিরিজটি টাইগারদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন মিরাজ। সব বিভাগেই জ¦লে উঠতে চান তিনি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তিনটি ওয়ানডে হবে আগামী ২৩, ২৫ এবং ২৮ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচ শুরু সকাল ১১টয়।

এরপর দুই ম্যাচের টি-টোয়েন্টি খেলার জন্য ঢাকায় ফিরবে বাংলাদেশ ও আফগানিস্তান।

মিরপুর শের-ই বাংলাদেশ স্টেডিয়ামে টি-টোয়েন্টি দু’টি হবে ৩ ও ৫ মার্চ। ম্যাচগুলো শুরু হবে বিকেল ৩টায়।

Tags: , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add