for Add

যুক্তরাষ্ট্রকে হতবাক করে বিশ্বকাপের দ্বারপ্রান্তে কানাডা

কনকাকাফ বাছাইপর্বে চির প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে পরাজিত করে ৩৬ বছরের মধ্যে প্রথমবারের মতো বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিতের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে কানাডা।

ম্যাচের মাত্র ৭ মিনিটের মধ্যে কাইল লারিনের গোলে এগিয়ে যায় স্বাগতিক কানাডা। এরপর ইনজুরি টাইমে স্যাম আদেকুবের গোলে টিম হরটন্সের হ্যামিল্টনের মাঠের প্রচন্ড ঠান্ডায় কানাডিয়ানদের পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয়।

এই জয়ের মাধ্যমে কনকানাফ অঞ্চলের বাছাইপর্বে ১০ ম্যাচ পরে এখনো অপরাজিত কানাডা ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। হাতে রয়েছে আরো চারটি ম্যাচ। ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফেবারিট যুক্তরাষ্ট্র।

মধ্য, উত্তর ও ক্যারিবিয়ান অঞ্চলের বাছাইপর্বে শুরু থেকেই কানাডা দারুণভাবে নিজেদের প্রমাণ করেছে। আর এখন নিজেদের এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখান থেকে ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের পর দ্বিতীয়বারের মতো বৈশ্বিক এই সর্বোচ্চ টুর্নামেন্টের মূলপর্বে খেলা এখন তাদের জন্য সময়ের ব্যাপার।

ম্যাচ শেষে উচ্ছসিত কানাডার ইংলিশ কোচ জন হার্ডম্যান বলেছেন, ‘আমরা ধীরে ধীরে নিজেদের ফুটবলীয় দেশ হিসেবে পরিণত করেছি। যুক্তরাষ্ট্র অসাধারন একটি দল। আজও তারা মাঠে দারুণ খেলেছে। কিন্তু আমরা শেষ পর্যন্ত ম্যাচের আবহ ধরে রেখে জয় ছিনিয়ে নিয়েছি। আর এটাই আমি আমার ছেলেদের বলতে চেয়েছিলাম। আমরাও নিজেদের যোগ্যতা যেন শেষ পর্যন্ত প্রমাণ করতে পারি, তাহলে সাফল্য আসবেই।’

এই পরাজয়ে যুক্তরাষ্ট্রের কোচ গ্রেগ বারহল্টারের উপর চাপ বাড়লো। বুধবার ঘরের মাঠে পরবর্তী ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হন্ডুরাস। এরপর মার্চে শেষ তিনটি ম্যাচে তারা মেক্সিকো, কোস্টা রিকা ও পানামার বিপক্ষে মাঠে নামবে। ম্যাচ শেষে বারহল্টার বলেছেন, ‘এই ধরনের ফলাফল সত্যিই হতাশার। প্রাধান্য বিস্তার করে খেলেছে ঘরের বাইরের ম্যাচে এমন পরাজয় সহজে মেনে নেয়া যায়না।’

২০১৮ সালের বিশ্বকাপে খেলতে না পারার হতাশা এখনো কাটিয়ে উঠতে পারেনি যুক্তরাষ্ট্র।

রোববার দিনের আরেক ম্যাচে ঘরের মাঠে কোস্টা রিকার সাথে গোলশূন্য ড্র করে যুক্তরাষ্ট্রের সাথে সমান ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে মেক্সিকো। এছাড়া স্বাগতিক হিসেবে পানামাও কাল জ্যামাইকাকে ৩-২ গোলে পরাজিত করে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর থেকে এক পয়েন্ট পিছিয়ে পানামা বর্তমানে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে।

আট দলের রাউন্ড রবিন লিগ বাছাইপর্বে শীর্ষ তিন দল ২০২২ কাতার বিশ্বকাপের টিকিট পাবে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add