for Add
নিজস্ব প্রতিবেদক : ৩১ জানুয়ারি ২০২২, সোমবার, ২৩:১৪:৪৯

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. মো. আলী ইমরানকে মহাসচিব করে ২২ সদস্য বিশিষ্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস্ মেডিসিনের (বিএএসএম) কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
২২ সদস্যের কমিটিতে সভাপতি ও মহাসচিব ছাড়াও ৪ জন সহসভাপতি, ২ জন যুগ্ম সম্পাদক, ১ জন কোষাধ্যক্ষ, ১ জন দপ্তর সম্পাদক ও ১২ জন সদস্য রয়েছেন।
সভাপতি : অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ
মহাসচিব : সহযোগী অধ্যাপক ডা. মো. আলী ইমরান
সহ-সভাপতি : ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অধ্যাপক ডা. এম এ আজিজ, অধ্যাপক ডা. এ কে এম সালেক ও অধ্যাপক ডা. এ কে এম খুরশিদুল আলম
কোষাধ্যক্ষ : অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান
যুগ্ম-সম্পাদক : ডা. শেখ শাহিনুর হোসেন ও ডা, মো. সালেহ উদ্দিন মাহমুদ
দপ্তর সম্পাদক : ডা. মো. নুরুজ্জামান খন্দকার
সদস্য : অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, অধ্যাপক ডা. মো. সালাউদ্দিন আল আজাদ, অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, অধ্যাপক ডা. কৃষ্ণ প্রিয় দাস, ডা. দেবাশীষ চৌধুরী, ডা. নিলুফার ইয়াসমিন, ডা. ইন্দ্রজিৎ কুমার কুন্ডু, ডা. মো. রসুল আমিন, ডা. মো. রাসেল এবং ডা. শায়লা শারমীন শাহনেওয়াজ।
উল্লেখ্য মহাসচিবের দায়িত্ব পেয়েছেন দুই দশকেরও বেশি সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মেডিক্যাল কমিটির দায়িত্বপ্রাপ্ত ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. মো. আলী ইমরান।
For add
For add
For add
For add
for Add