for Add

আরব আমিরাতকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। গতরাতে ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বৃষ্টি আইনে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ ৯ উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।

ফলে ৩ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পায় বাংলাদেশের যুবারা। ৩ খেলায় সবগুলো জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। ইংল্যান্ডের কাছে হার দিয়ে এবারের আসর শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে কানাডাকে ৮ উইকেটে হারায় বাংলাদেশের যুবারা।

‘এ’ গ্রুপ থেকে আগেভাগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় দল হিসেবে শেষ আটে যাবার সুযোগ ছিল বাংলাদেশ ও আরব আমিরাতের। তাদের সামনে সমীকরণ ছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতলেই কোয়ার্টার ফাইনালে উঠবে বাংলাদেশ বা সংযুক্ত আরব আমিরাত।

এমন সমীকরণ নিয়ে সেন্ট কিটসে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় বাংলাদেশ। বাংলাদেশ বোলারদের তোপে শুরু থেকেই চাপে পড়ে আরব আমিরাত। ৮ রানেই ২ উইকেট হারায় তারা। পরবর্তীতে আরব আমিরাতের মিডল-অর্ডারের তিন ব্যাটার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বেশি দূর যেতে পারেনি। শেষ পর্যন্ত ৪৯তম ওভারে ১৪৮ রানেই অলআউট হয় আরব আমিরাত।

বাংলাদেশের পেসার রিপন মন্ডল ৩১ রানে ৩টি, আশিকুর জামান-তানজিম হাসান সাকিব ২টি করে এবং রাকিবুল হাসান-আরিফুল ইসলাম ১টি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৪৯ রানের লক্ষ্যে শুরুটা দারুণ ছিল বাংলাদেশের। ২১ দশমিক ২ ওভারে বাংলাদেশকে ৮৬ রানের সূচনা এনে দেন দুই ওপেনার মাহফিজুল ইসলাম ও ইফতেখার হোসেন। প্রথম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৭০ বলে ২টি চার ও ১টি ছক্কায় ৩৭ রান করেন ইফতেখার।

ইফতেখারের আউটের পর বৃষ্টি নামলে বন্ধ হয় খেলা। বেশ কিছুক্ষণ বাদে খেলা শুরু হলে জয়ের জন্য ৩৫ ওভারে ১০৭ রানের নতুন টার্গেট পায় বাংলাদেশ। অর্থাৎ ইফতেখারের আউটের পর মাত্র ২১ রানের প্রয়োজন পড়ে বাংলাদেশের।

বাকীটুকু ভালভাবেই সারেন মাহফিজুল ও প্রান্তিক নওরোজ নাবিল। ২৪ দশমিক ৫ ওভারে ১ উইকেটে ১১০ রান করে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

মাহফিজুল ৬৯ বলে ৬টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৬৪ রান করেন। ১০ বলে ৫ রানে অপরাজিত থাকেন নাবিল। ম্যাচ সেরা হন মাহফিজুল।

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। গত আসরের ফাইনালে এই ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশের যুবারা।

আগামী ২৯ জানুয়ারি অ্যান্টিগায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add