for Add

ঢাকার দ্বিতীয় হার; চট্টগ্রামের প্রথম জয়

মাহমুদুল্লাহ-তামিমের মিনিস্টার গ্রুপ ঢাকাকে হারিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের অষ্টম আসরে প্রথম জয়ের স্বাদ পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আজ শনিবার বিপিএলের চতুর্থ ও নিজেদের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম ৩০ রানে হারিয়েছে ঢাকাকে।
টস হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৬১ রান করে চট্টগ্রাম। জবাবে ১৩১ রানে অলআউট হয় ঢাকা।

নিজেদের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের কাছে ৪ উইকেটে হেরেছিলো চট্টগ্রাম। আর মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সের কাছে ৫ উইকেটে হেরেছিলো ঢাকা।

প্রথম ম্যাচে হারের পর ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্যে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

বল হাতে নিজের দ্বিতীয় ওভারেই সাফল্য পান পেসার রুবেল হোসেন। চট্টগ্রামের ওপেনার ওয়েস্ট ইন্ডিজের কেনার লুইসকে ২ রানে লেগ বিফোর আউট করেন রুবেল।

শুরুতে উইকেট হারালেও ব্যাট হাতে ঝড় তুলেন ইংল্যান্ডের উইল জ্যাকস। পাওয়ার-প্লের সুবিধা কাজে লাগিয়ে সপ্তম ওভারে দলকে হাফ-সেঞ্চুরিতে পৌঁছে দেন জ্যাকস। লুইসকে সঙ্গ দেয়া আফিফ হোসেন সপ্তম ওভারেই ১২ রান করে থামেন। পরের ওভারে জ্যাকসকে আউট করেন স্পিনার শুভাগত হোম। ২৪ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৪১ রান করেন জ্যাকস। এতে ৫৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে চট্টগ্রাম।

চার নম্বরে নেমে ঢাকার বোলারদের কাউন্টার অ্যাটাক করেন সাব্বির রহমান। দারুণ শুরুর পরও ২৯ রানে আউট হন সাব্বির। ২টি করে চার-ছক্কা মারেন তিনি। অধিনায়ক মেহেদি হাসান মিরাজের সাথে চতুর্থ উইকেটে ৪৪ রান যোগ করেন সাব্বির। মিরাজ ৪টি চারে ২৫ বলে ২৫ রান করেন।

এ ম্যাচে ইনিংসের শেষ দিকে ঝড় তুলেছেন বিনি হাওয়েল। ইনিংসের শেষ বলে আউট হবার আগে ১৯ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ৩৭ রান তুলেন হাওয়েল। ফলে ২০ ওভারে ৮ উইকেটে ১৬১ রান পায় চট্টগ্রাম। ঢাকার সফল বোলার রুবেল হোসেন ২৬ রানে ৩ উইকেট নেন।

১৬২ রানের লক্ষ্যে এ ম্যাচে ভাল শুরু পায় ঢাকা। দুই ওপেনার তামিম ইকবাল ও আফগানিস্তানের আহমেদ শাহজাদ পাওয়ার প্লেতে ৪২ রান তুলেন। এরমধ্যে ৩২ রানই ছিল তামিমের। সপ্তম ওভারের দ্বিতীয় বলে পেসার মুকিদুলের বলে আউট হওয়ার ১২ বলে ৯ রান করেন শাহজাদ।

দারুণ কিছু শটে চার-ছক্কা আদায় করে ৪২ বলে সংক্ষিপ্ত ভার্সনে ৪২তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। গতকাল প্রথম ম্যাচের মত হাফ-সেঞ্চুরির পর আজও উইকেটে টিকতে পারেননি তামিম। শরিফুলের বলে বোল্ড হবার আগে ৪৫ বলে ৫২ রান করেন তামিম। ৬টি চার ও ২টি ছক্কা ছিলো তামিমের ব্যাটে।

তামিমের আউটের পর যাওয়া-আসার মিছিলে সামিল হন ঢাকার ব্যাটাররা। ৯৬ রানে ষষ্ঠ উইকেট হারায় তারা। জহিরুল ইসলাম ১০, মোহাম্মদ নাইম ৪, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ৫ ও ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার আন্দ্রে রাসেল ১২ রানে ফিরেন। রাসেলের আউটের পরই ঢাকার জয়ের আশা নিভে যায়।

শেষ পর্যন্ত ১ বল বাকী রেখে ১৩১ রানে অলআউট হয় ঢাকা। শেষ দিকে শুভাগত ১৩ ও শ্রীলংকার ইসুরু উদানা ১৬ রান করে হারের ব্যবধান কমিয়েছেন। চট্টগ্রামের শরিফুল ৩৪ রানে ৪ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৬১/৮, ২০ ওভার (জ্যাকস ৪১, হাওয়েল ৩৭, রুবেল ৩/২৬)।

মিনিস্টার গ্রুপ ঢাকা : ১৩১/১০, ১৯.৫ ওভার (তামিম ৫২, উদানা ১৬, শরিফুল ৪/৩৪)।

ফল : চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৩০ রানে জয়ী।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add