for Add

কুমিল্লার হয়ে শিরোপা জিততে চান ডু-প্লেসিস

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের অষ্টম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জিততে চান দলটির তারকা খেলোয়াড় দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস। কেবল ট্রফি জয় নয়, একই সাথে টুর্নামেন্টে সর্বোচ্চ রান করার লক্ষ্যও করেছেন তিনি।

এর আগে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা। তবে এবারই কুমিল্লা ও বিপিএলে প্রথম অংশগ্রহণ করছেন প্লেসিস। আগামীকাল শনিবার তিনি শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সানরাইজার্সের বিপক্ষে মাঠে নামবেন কুমিল্লার হয়ে।

ডু-প্লেসিস জানান, দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চান। এজন্য সর্বাত্মক চেষ্টা করবেন এবং যে কোনও ভূমিকা পালন করতে প্রস্তত তিনি। একই সাথে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী হতে চান।

তিনি বলেন, ‘আপনি সফল ফ্র্যাঞ্চাইজিতে যেতে চান। আমরা কেন খেলাধুলা করি তার একটা বড় অংশ হল, ট্রফি জয় করা। আমার অভিজ্ঞতা আছে, যা আমি ব্যাটিং এবং অধিনায়কত্বের দৃষ্টিকোণ থেকে সতীর্থদের সাথে শেয়ার করতে পারি। আমি যতটা পারি, সহায়তা করতে ভূমিকা রাখবো।’

তিনি আরও বলেন, ‘প্রথম লক্ষ্য হবে টুর্নামেন্ট জয় করা। দ্বিতীয় লক্ষ্য ব্যাটার হিসেবে প্রতিটি খেলায় অবদান রাখা। প্রতিযোগিতা শেষে, সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়া।’

এখন পর্যন্ত ২৬৬টি টি-টোয়েন্টি খেলেছেন ডু-প্লেসিস। রান করেছেন ৬৮৪৫। স্ট্রাইক রেট ১২৯ দশমিক ৪৬। দু’টি সেঞ্চুরি ও ৪৪টি হাফ-সেঞ্চুরি আছে তার।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৫০টি আন্তর্জাতিক ম্যাচে ১৫২৮ রান করেছেন ডু-প্লেসিস। স্ট্রাইক রেট ১৩৪ দশমিক ৩৮। প্রোটিয়াদের হয়ে একটি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরি করেছেন। টি-টোয়েন্টিতে ধারাবাহিক পারফরমেন্স করেছেন তিনি।

গেল কয়েক বছর ধরে আইপিএলে চেন্নাই সুপার কিংসের নিয়মিত ওপেনার ডু-প্লেসিস। শেষ চার বছরে দলের দু’টি শিরোপা জয়ে অবদান রাখেন তিনি।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add