for Add

ঢাকাকে হারিয়ে খুলনার শুভ সূচনা

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের অষ্টম আসরে শুভ সূচনা করেছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। আজ শুক্রবার টুর্নামেন্টের ও দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা ৫ উইকেটে হারিয়েছে মাহমুদুল্লাহ-তামিমের ঢাকাকে।

আজ শুরু হওয়া বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৩ রান করে ঢাকা। জবাবে ১ ওভার বাকী রেখে ৫ উইকেটে ১৮৬ রান করে জয়ের স্বাদ নেয় খুলনা।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথমে ব্যাট করার সুযোগটা দারুণভাবে কাজে লাগান মিনিস্টার গ্রুপ ঢাকার দুই ওপেনার আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ ও তামিম ইকবাল। পাওয়ার প্লেতে ৫৬ রান তোলেন তামিম-শাহজাদ।

নবম ওভারে ভাঙ্গে তামিম-শাহজাদ জুটি। রান আউটের ফাঁদে পড়ার আগে ২৭ বলে ৮টি চারে ৪২ রান করেন শাহজাদ।

ফরহাদ রেজার ১১তম ওভারে তিনটি চারে হাফ-সেঞ্চুরির হাকিয়ে ৪১ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তামিম। হাফ-সেঞ্চুরি পাবার পরপরই আউট হন তামিম। ৪২ বলে ৭টি চারে ৫০ রান করেন তিনি।

এরপর মোহাম্মদ নাইম ৯ ও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ৭ রানে আউট হলেও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদেও ঝড়ো গতিতে ৩৯ রানের সুবাদে বড় সংগ্রহ পায় ঢাকা। ২০ ওভারে ৬ উইকেটে ১৮৩ রান করে ঢাকা। মাহমুদুল্লাহ ২০ বলের ইনিংসে ২টি চার ও ৩টি ছক্কা মারেন। খুলনার কামরুল ইসলাম ৪৫ রানে ৩ উইকেট নেন।

জয়ের জন্য ১৮৪ রানের জবাবে শুরুটা ভাল করতে পারেনি খুলনা। দ্বিতীয় ওভারেই ওপেনার তানজিদ হাসানকে ২ রানে বোল্ড করেন ঢাকার স্পিনার শুভাগত হোম।

দ্বিতীয় উইকেটে ঢাকার বোলারদের উপর চড়াও হয়ে খেলেন আরেক ওপেনার ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও রনি তালুকদার। ৪০ বলে ৭২ রান যোগ করেন তারা। ফ্লেচার ৪৫ রানে থামলেও হাফ-সেঞ্চুরির স্বাদ নেন রনি। ফ্লেচার ২৩ বল খেলে ৭টি চার ও ১টি ছক্কা মারেন।

অধিনায়ক মুশফিকুর রহিম ৬, ইয়াসির আলি ১৩ রানে থামেন। তবে এক প্রান্ত আগলে দলকে লড়াইয়ে রাখেন রনি। ১৫তম ওভারে আউট হওয়ার আগে ৪২ বল খেলে ৭টি চার ও ১টি ছক্কায় ৬১ রানের ইনিংসটি সাজান রনি।

তবে ১৫তম ওভারে উইকেটে এসে ঝড়ো ইনিংস খেলে খুলনার জয় নিশ্চিত করেন শ্রীলঙ্কার থিসারা পেরেরা। ১৮ বলে ৬টি চারে অনবদ্য ৩৬ রান করেন পেরেরা। ৫ বলে ১২ রানে অপরাজিত থাকেন মাহেদি হাসান। ছক্কা মেরে দলকে জয়ে বন্দরে নেন মাহেদি। ঢাকার রাসেল-এবাদত ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

মিনিস্টার গ্রুপ ঢাকা : ১৮৩/৬, ২০ ওভার (তামিম ৫০, শাহজাদ ৪২, কামরুল ৩/৪৫)।

খুলনা টাইগার্স : ১৮৬/৫, ১৯ ওভার (রনি ৬১, ফ্লেচার ৪৫, এবাদত ২/২৭)।

ম্যাচ সেরা : রনি তালুকদার(খুলনা টাইগার্স)

ফল : খুলনা টাইগার্স ৫ উইকেটে জয়ী।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add