for Add

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে সাকিব-মুশফিক-মুস্তাফিজ

টি-টোয়েন্টির পর এবার আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশীয় পেসার মুস্তাফিজুর রহমান। ওয়ানডে দলে আছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। টি-টোয়েন্টির এক দিন পর বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান, উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম এবং পেসার মুস্তাফিজুর রহমান।

বর্ষসেরা ওয়ানডের একাদশে বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি তিন ক্রিকেটার। পাকিস্তান-আয়ারল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার দু’জন করে আছেন।

গেল বছর ব্যাট হাতে ৯ ম্যাচের ৯ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিতে ২৭৭ রান করেন সাকিব। গড় চল্লিশের কাছাকাছি। সর্বোচ্চ রানের ইনিংস অপরাজিত ৯৬। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে তিন নম্বরে নেমে অপরাজিত ৯৬ রান করে বাংলাদেশকে শেষ ওভারে জয় এনে দেন সাকিব।

বল হাতে আরও বেশি উজ্জল ছিলেন সাকিব। ৮১ ওভারে ২৯৮ রানে ১৭ উইকেট নেন তিনি। সর্বোচ্চ উইকেট শিকারে পঞ্চমস্থানে ছিলেন এই স্পিনার। ইনিংসে তার সেরা বোলিং ছিল হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে, ৩০ রানে ৫ উইকেট নেন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন সাকিব।

গেল বছর ব্যাট হাতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক। ৯ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৪০৭ রান করেছেন তিনি। গড়- ৫৮ দশমিক ১৪। মে মাসে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে ১২৭ বলে ১০টি চারে ১২৫ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক।

ওয়ানডেতে গেল বছর বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী কাটার মাস্টার মুস্তাফিজ। ১০ ম্যাচে ৭৭ ওভার বল করে ৩৮৮ রান দিয়ে ১৮ উইকেট নিয়েছিলন তিনি। বিশ্বে চতুর্থ সেরা বোলার ছিলেন ফিজ। পেস অ্যাটাকে ফিজের সাথে আছেন আয়ারল্যান্ডের সিমি সিং। দুই স্পিনার শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুশমন্থ চামিরা।

বর্ষসেরা ওয়ানডে দলের ওপেনার আয়ারল্যান্ডের পল স্টার্লিং এবং দক্ষিণ আফ্রিকার জানেমান মালান। গেল বছর সর্বোচ্চ ৭০৫ রান স্টার্লিংয়ের। দ্বিতীয় সর্বোচ্চ ৫০৯ রান মালানের। তিনে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বর্ষসেরা দলেরও অধিনায়ক তিনি। ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি ৬ ম্যাচে ৪০৫ রান করেছেন তিনি।

চারে রয়েছেন পাকিস্তানের ফখর জামান। ৬ ম্যাচে ৩৬৫ রান করেন তিনি। এরপর আছেন দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন। ৮ ম্যাচে ৩৪২ রান করেন তিনি। এরপর আছেন সাকিব-মুশফিক। শেষ দিকে, চার জেনুইন বোলার।

বর্ষসেরা ওয়ানডে দল : পল স্টার্লিং, জানেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ভ্যান ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহমান, সিমি সিং এবং দুশমন্থ চামিরা।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add