for Add

বিপিএলের টাইটেল স্পন্সর বিবিএস ক্যাবলস আর ওয়ালটন

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের অস্টম আসর আগামীকাল শুক্রবার থেকে শুেু হতে যাচ্ছে। ২০১২ সালে প্রথমবারের মতো দেশে শুরু হয় ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট। প্রতি আসরেই আসছে বিবর্তন ও চমক। তবে বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে অন্য সব কিছুর মতো এবারের বিপিএলেও নানা বিধি -নিষেধ আরোপ করা হচ্ছে। ফলে আসরের আকার, আয়তন ও অবয়ব সবই ছোট হচ্ছে।

আন্তর্জাতিক ব্যস্ততা ও ভ্রমণ জটিলতায় এবারের আসরে তারকা ক্রিকেটারের সংখ্যা এবার কিছুটা কম। তারপরও ক্রিস গেইল, ফাফ ডু প্লেসিস, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, সুনিল নারিন আর মুজিবুর রহমানের মতো বড় তারকারা খেলবেন। এদের পাশাপাশি ল্যান্স ক্লুজনার, শন টেইট, স্টিভ রোডস, পল নিক্সনের মতো নামী ও হাই প্রোফাইল কোচরাও এসেছেন।

আসরের মান কিছুটা কমেছে ডিআরএস-এর মতো অতি গুরুত্বপূর্ণ ও আধুনিক প্রযুক্তি নেই বলে। এ বিষয়ে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, আমরা আইসিসি থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করেছি। কিন্তু যে প্রতিষ্ঠান ডিভারএস কার্যক্রম পরিচালনা করবে, তাদের লোকবল অর্ধেকে নেমে এসেছে, তাই আম্পায়ারদের উপর ভরসা করেই আসর পরিচালিত হবে। এছাড়া টোকিও অলিম্পিকে যেভাবে খেলোয়াড়, কর্মকর্তা ও মিডিয়া কর্মীদৈর বায়ো-বাবল এর আওতায় আনা হয়েছিল, একই কার্যক্রম বিসিবিও অনুসরন করবে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম লাগোয়া বিসিবি একাডেমি মাঠে ৬ দলের প্রশিক্ষণ ও অনুশীলন চলছে। এভাবেই এগিয়ে চলছে এবারের বিপিএলের পথ চলা।

আগামীকাল শুক্রবার দুপুরে পর্দা উঠবে বঙ্গবন্ধু বিপিএল ২০২২। আয়োজনের আকার, পরিধি ও অবয়ব সংকুচিত হয়েছে বলেই আন্তর্জাতিক টাইটেল স্পন্সর আসছে না। আজ বৃহস্পতিবার মিরপুরে আসরের পৃষ্ঠপোষক হিসেবে বিবিএস ক্যাবলস এবং ওয়ালটনের নাম ঘোষণা করেন বিপিএল গভর্নিং বডির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। অনুষ্ঠানে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর হায়দার টিটু, বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন, বিবিএস কেবলসের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার ও ওয়ালটেনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম উপস্থিাত ছিলেন।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add