for Add

বিশ্ব রেকর্ড জুটিতে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

নারী টি-টোয়েন্টি ক্রিকেটে সপ্তম উইকেট জুটিতে বিশ্ব রেকর্ড করেছেন বাংলাদেশের সালমা খাতুন ও রিতু মনি। তাদের বিশ্বরেকর্ডের দিন কমনওয়েলথ গেমসের বাছাইপর্বে টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে কেনিয়াকে ৮০ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রান বিবেচনায় এটি নিজেদের ইতিহাসে দ্বিতীয় বড় ব্যবধানে জয়। আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে হারিয়েছিল স্বাগতিক মালয়েশিয়াকে।

এ ম্যাচে ১২ রানে ৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ইতিহাসে বাংলাদেশের হয়ে সেরা বোলিং ফিগার দাঁড় করান বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার।

কুয়ালালামপুরের কিন্নারা অ্যাকাডেমি ওভালে মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বাংলাদেশ দলকে ব্যাটিংয়ে পাঠায় কেনিয়া।
ব্যাট হাতে শুরুটা ভালই ছিল বাংলাদেশের। ১৪ বলে ২৪ রানের উদ্বোধনী জুটি গড়েন শামিমা সুলতানা ও মুরশিদা খাতুন। এরমধ্যে মাত্র ৪ রান অবদান রেখে প্রথম আউট হন সুলতানা। এরপর দ্বিতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানাকে নিয়ে ১৮ রানের জুটি গড়েন মুরশিদা।
নিগারের আউটে দলীয় ৪২ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৫০ রানের মধ্যে আরও ৪ উকেটের পতন ঘটে তাদের। এতে ৯ ওভার শেষে ৬ উইকেটে ৫০ রানে পরিণত হয় বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরে ২০ ওভার পর্যন্ত খেলে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন সালমা ও রিতু।

আন্তর্জাতিক অঙ্গনে সপ্তম উইকেটে বিশ্ব রেকর্ড জুটি গড়েন সালমা ও রিতু। আগেরটি ২০১৯ সালের জুনে উগান্ডার বিপক্ষে সপ্তম উইকেটে ৭২ রানের জুটি গড়েছিলেন তানজানিয়ার মনিকা পাসকাল ও নাসারা সাইদি।

সালমা-রিতুর জুটির বিশ্ব রেকর্ডের দিন ২০ ওভারে ৬ উইকেটে ১২৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ৩২ বলে ৩টি চারে অপরাজিত ৩৩ রান করেন সালমা। আর ৩৪ বলে ৩টি চারে অপরাজিত ৩৯ রান করেন রিতু। এছাড়া মুরশিদা ২৬ রান করেন।

কেনিয়াকে ১২৬ রানের টার্গেট দিয়ে বল হাতে জ¦লে উঠেন বাংলাদেশের বোলাররা। ৩ দশমিক ৪ ওভার বল করে ১২ রানে নাহিদার ৫ উইকেটের সুবাদে কেনিয়া ৪৫ রানে অলআউট হয়।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে সেরা বোলিং ফিগার দাঁড় করান নাহিদা। সেই সাথে বাংলাদেশের টি-টোয়েন্টিতেও সেরা বোলিং ফিগার এটি।

আগেরটি পান্না ঘোষের। ২০১৮ সালের জুলাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ১৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন পান্না। ম্যাচের সেরা হন নাহিদা।

আগামী ২৩ জানুয়ারি নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add