for Add

মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

মূল কাজটা করে দিলেন বোলাররা। এরপর বাকি কাজ শেষ করেন ব্যাটাররা। তাতে কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে নিগার-রুমানারা।

কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে মঙ্গলবার মালয়েশিয়াকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৪৯ রান করে স্বাগতিকরা। জবাবে ৭২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাঘিনীরা।

এদিন টস জিতে মালয়েশিয়াকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। বোলারদের দারুণ নিয়ন্ত্রণে বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিল স্বাগতিকরা। মাত্র দুই জন ব্যাটার স্পর্শ করতে পারেন দুই অঙ্ক। এক নাহিদা আক্তার ছাড়া বাংলাদেশের সব বোলাররাই ছিলেন বেশ কৃপণ।

৪ ওভার বল করে মাত্র ৪ রান দিয়ে ২টি উইকেট নেন রুমানা আহমেদ। ২টি উইকেট পেয়েছেন সুরাইয়া আজমিনও। ৪ ওভার বল করে তিনি রান দিয়েছেন ৭টি। ৪ ওভার ৭ রান দিয়ে একটি উইকেট নেন সালমা খাতুন। ১টি করে উইকেট পেয়েছেন নাহিদা ও ঋতু মনিও।

মালয়েশিয়ার পক্ষে অধিনায়ক উইনিফ্রেড ডুরাইসিঙ্গামের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১২ রান। এ ওপেনার ছাড়া আর কেবল মাস এলিসা দুই অঙ্ক পার করেন। তার সংগ্রহ ১১ রান। এছাড়া বাকি ব্যাটাররা আসা যাওয়ার মধ্যেই ছিলেন।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো ছিল বাংলাদেশের। ৩৮ রানের ওপেনিং জুটি গড়েন শারমিন সুলতানা ও মুর্শিদা খাতুন। এরপর অবশ্য ৬ রানের ব্যবধানে দুই ওপেনারকে হারায় তারা। বাকি কাজ ফারজানা হককে নিয়ে শেষ করেন অধিনায়ক নিগার সুলতানা।

দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন শারমিন। ১৯ বলের এ ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন এ ওপেনার। মুর্শিদা করেন ১৪ রান। মালয়েশিয়ার পক্ষে নুর আরিয়ানা নাতস্যা ১৪ রানের খরচায় ২টি উইকেট নেন। আগামী ২৩ জানুয়ারি বাংলাদেশের মাঠে নামবে স্কটল্যান্ডের বিপক্ষে। ২৪ জানুয়ারি শেষ ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

Tags:

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add