for Add

সাকিবের কাছ থেকে পাওয়ার হিটিং চায় বরিশাল

জাতীয় দল হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, সাকিব আল হাসানকে বিস্ফোরক ভূমিকায় দেখা গেছে কমই। টি-টোয়েন্টিতেও বেশিরভাগ সম ক্যালকুলেটিভ ক্রিকেটে রান বাড়ানোর কাজ করে থাকেন তিনি। সঙ্গে চার ওভারের বোলিং মিলিয়ে যেকোনো দলের জন্যই তিনি আকর্ষণীয় প্যাকেজ। তবে এবার বিপিএলে দলের চাহিদা মেনে সাকিবকে দেখা যেতে পারে ভিন্ন ভূমিকায়। সোমবার দলের অনুশীলনে মিলল তেমন আভাস।

সোমবার মিরপুর একাডেমি মাঠে ফরচুন বরিশালের অনুশীলনের আগেই আলাদাভাবে বড় বড় শটে প্রস্তুত হতে দেখা যায় সাকিবকে। বিভিন্নভাবে শটের রেঞ্জ বাড়াতে চেষ্টা চালান তিনি। কাছেই তদরকিতে ছিলেন দলের পরামর্শক নাজমুল আবেদিন ফাহিম।

সাকিবের এই কোচ পরে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় জানান, বড় বড় ছক্কার জন্য চলেছে এই তারকার প্রস্তুতি, ‘সাকিবকে নিয়ে কিছু কাজ করেছিলাম অনুশীলন শুরু হওয়ার আগেই- বিগ হিটিং নিয়ে, পাওয়ার হিটিং নিয়ে। আজ সেন্টার উইকেটে যখন ব্যাট করল দেখলাম বেশ কিছু বল অনেক ডিসটেন্স কাভার করেছে, যেটা আগে সেভাবে আমরা দেখিনি। তো ব্যাটে-বলে ভালোই হচ্ছে। আরও দুই তিনদিন ব্যাট করলে আরও ধারবাহিকভাবে সেটা করতে পারবে।’

বরিশালের ব্যাটিং অর্ডারে সাকিবের ব্যাটিং পজিশন হতে পারে তিন। ফাহিমের আভাস নেমেই তেড়েফুঁড়ে মারার ভূমিকায় দেখা যেতে পারে শীর্ষ এই অলরাউন্ডারকে, ‘সাকিবের বড় শট খেলাটা খুব জরুরি, গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, উপরের দিকে ব্যাট করে। ও যদি বড় শট খেলতে পারে তাহলে দলের জন্য ভাল।’

দেশের সবচেয়ে অভিজ্ঞ টি-টোয়েন্টি তারকা হওয়ার পরও ফাহিম মনে করেন বোলিংয়েও উন্নতির সুযোগ আছে তার, টি-টোয়েন্টির পরিস্থিতি চিন্তা করে তাই চলছে বোলিং ড্রিল, ‘বোলিংয়ের ক্ষেত্রেও…আমার মনে হয় ও অনেক অভিজ্ঞ বোলার। তারপরও উন্নতি করার কিছু না কিছু সুযোগ থাকেই। আলোচনা করেছি বলের অ্যাঙ্গেল নিয়ে, বা বলের লাইন লেন্থ নিয়ে। আরও ভাল কীভাবে করা যায় বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই প্রক্রিয়াটা চলতেই থাকবে।’

Tags: ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add