for Add

আসতে শুরু করেছেন বিদেশী ক্রিকেটাররা

কোভিড আতঙ্ককে জয় করে ছয় দলের অংশগ্রহণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে।

বিপিএলের অস্টম আসরে অংশ নিতে এরই মধ্যে বিদেশী ক্রিকেটাররা আসতে শুরু করেছেন। শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ পল নিক্সন ঢাকায় আসার পর আজ রোববার প্রথম বিদেশী খেলোয়াড় হিসেবে পৌঁছেছেন ইংলিশ ব্যাটার উইল জ্যাকস। প্রথমবারের মত বিপিএলে অংশ নিতে যাচ্ছেন তিনি। বিমান বন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কর্মর্তারা।

ঢাকায় পা রেখেই নিজের রোমাঞ্চের কথা জানিয়েছেন উইল। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ধন্যবাদ আমাকে দলে নেয়ার জন্য। এখানে আমি প্রথমবারের মত খেলব। অনেক বড় তারকা ক্রিকেটারদের সঙ্গে খেলব। চেষ্টা থাকবে নিজের সেরাটা দেয়ার। এই দলে অনেকই আছেন যারা দীর্ঘ দিন ধরে জাতীয় দলকে সার্ভিস দিচ্ছেন, তাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করতে পারব। খুবই ভাল লাগছে।’

টপ অর্ডার ব্যাটার হিসেবে পরিচিতি থাকলেও অফস্পিনটাও ভাল জানেন ২৩ বছর বয়সী উইল জ্যাকস। ৬৪ টি-টোয়েন্টি ম্যাচে প্রায় ১৫৫ স্ট্রাইক রেটে ১২৯৯ রান করেছেন তিনি। আর হাত ঘুরিয়ে উইকেট পেয়েছেন ১৮টি, ইকোনমি রেট ৭.১৭।

এদিকে নিজেদের ৫ বিদেশী খেলোয়াড়ের বাংলাদেশ আগমণের সূচি প্রকাশ করেছে ফরচুন বরিশাল। ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ঢাকায় আসছেন আগামীকাল সোমবার। একই দিন ঢাকায় পা রাখবেন তাদের ইংলিশ তারকা জ্যাক লিনটোট।

ইউনিভার্স বস ক্রিস গেইলও বিপিএল মাতাবেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশালের হয়ে। তবে শুরুতেই তাকে পাচ্ছেন না দলটি। আগামী ২২ জানুয়ারি শনিবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে গেইলের। সতীর্থ পেসার আলজারি জোসেফ ঢাকায় আসবেন বুধবার।

বরিশালের ৫ম বিদেশী হিসেবে আগামী ২৬ জানুয়ারি ঢাকা পৌঁছাবেন সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটের বিশ্বসেরা স্পিনারদের তালিকায় থাকা আফগান স্পিনার মুজিব উর রহমান। তবে তাদের ছাড়াই আজ থেকে অনুশীলন শুরু করেছে বরিশাল।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add