for Add

চেলসিকে হারিয়ে ছুটছেই ম্যানসিটির বিজয়রথ

প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটির গাড়ি যেন থামার নামই নিচ্ছে না। লিগ তালিকার শীর্ষে এমনিই অনেকটা এগিয়ে রয়েছে সিটি, তবে শনিবার (১৫ জানুয়ারি) দ্বিতীয় স্থানে থাকা চেলসির সেই ব্যবধান কমানোর সুযোগ ছিল। সে আশার গুড়ে বালি। চেলসিকে ১-০ ব্যবধানে হারিয়ে টানা ১২ নাম্বার লিগ ম্যাচ জিতল পেপ গার্দিওলার দল।

প্রথমার্ধে ঘরের মাঠে স্বাভাবিকভাবেই সিটি ম্যাচে দাপট দেখায়। শুধুমাত্র গোলরক্ষক কেপা আরিজাবালাগার অসাধারণ দক্ষতায় কোনোরকমে ম্যাচে টিকে ছিল চেলসি। কেপা তিন তিনটি বিশ্বমানের সেভ করে প্রথম ৪৫ মিনিটের শেষে ম্যাচের স্কোরলাইন গোলশূন্য রাখতে সাহায্য করেন।

প্রথমার্ধ কার্যত একেবারে নিস্তেজ দেখালেও, দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই চেলসি বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে। পশ্চিম লন্ডনের দলের হয়ে রোমেলু লুকাকু গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন। তবে দ্রুত গোল থেকে বেরিয়ে এসে লুকাকুর শট দারুণভাবে রুখে দেন সিটি গোলরক্ষক এডারসন।

সময় গড়ালে জয়ের জন্য মরিয়া সিটি বারবার চেলসি রক্ষণের সামনে আটকে যাচ্ছিল। তবে দলে একগুচ্ছ বিশ্বমানের ফুটবলার থাকলে যা হয়, ঠিক সেটাই করে দেখাল সিটি। ৭০ মিনিটে, নিজের সাবেক দলের বিরুদ্ধে বিশ্বমানের গোলে সিটিকে লিড এনে দেন কেভিন ডি’ব্রুইন।

জাও ক্যান্সেলোর পাস থেকে দুরন্ত রান নিয়ে একাই চেলসি রক্ষণকে ছিন্নভিন্ন করে দিয়ে, দুর্ধর্ষ বাঁখ খাওয়ানো শটে গোল করেন ডি’ব্রুইন। এটি চেলসির বিরুদ্ধে তাঁর পঞ্চম গোল ছিল।

ম্যাচে আর কোনো গোল না হওয়ায়, তিন পয়েন্ট পকেটে পোরে গার্দিওলার দল। এই জয়ের ফলে চেলসির থেকে ১৩ পয়েন্টে এগিয়ে গেল ম্যান সিটি। বর্তমানে লিগ লিডারদের পয়েন্ট ৫৬।

সমাসংখ্যক ম্যাচ খেলে চেলসির দখলে ৪৩ পয়েন্ট। সিটির তাদের পরের ম্যাচে সাউদাম্পটনের বিরুদ্ধে মাঠে নামবে। চেলসির প্রতিপক্ষ ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়ন।

Tags: , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add