for Add

হঠাৎ টেস্ট দলের নেতৃত্বও ছেড়ে দিলেন কোহলি

নানামুখী চাপে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে নিজেই সরে গিয়েছিলেন, তার জেরে ওয়ানডের নেতৃত্ব থেকে তাকে বাদ দিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে টেস্টের নেতৃত্ব নিয়ে কোন প্রশ্ন ছিল না কোহলির। অথচ দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের পরদিন অনেকটা আকস্মিকভাবেই টেস্টের নেতৃত্বও ছেড়ে দিয়েছেন তিনি।

শনিবার নিজের স্বীকৃত টুইটার একাউন্টে বিবৃতি দিয়ে ৭ বছরের নেতৃত্বের পথচলা থামিয়ে দেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। কোহলি নেতৃত্ব ছাড়লেন এমন এক সময়ে যখন কেপটাউন টেস্টে ডিআরএসের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া দেখিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন তিনি।

টুইটারে দেওয়া বিবৃতিতে সাবেক হয়ে যাওয়া এই ভারতীয় অধিনায়ক দেন বিদায়ী বার্তা, ‘একটা পর্যায়ে এসে সব কিছুই একদিন থেমে যায়, ভারতের হয়ে আমার টেস্ট অধিনায়কত্বও এখন তাই হলো। পথচলায় অনেক সাফল্য ছিল, কিছু ব্যর্থতাও ছিল। কিন্তু কখনই নিবেদনের কোন ঘাটতি ছিল না। আমি বরাবরই ১২০ শতাংশের বেশি দিয়ে চেষ্টা করে গেছি।’

‘আমি আমার মনের কাছে পরিষ্কার ছিলাম, কখনই দলের সঙ্গে অসততা করিনি। আমি বিসিসিআইকে ধন্যবাদ দেব, তারা আমাকে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছিল। আমি আমার দলের সব সতীর্থকে ধন্যবাদ দেই। তাদের কারণেই যাত্রাটা এত আনন্দদায়ক হয়েছে।’

টেস্টে কোহলির নেতৃত্বেই ভারত পেয়েছে সবচেয়ে বেশি জয়। ৬৮ টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়ে ৪০টিতেই দলকে জিতিয়েছেন তিনি, তার অধীনে ভারত হেরেছে ১৭ টেস্ট, ড্র করেছে ১১টিতে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো কঠিন কন্ডিশনে ভারতকে সিরিজ জিতিয়েছেন কোহলি।

তবে শেষটা একদম ভাল হলো না তার। শক্তিতে পিছিয়ে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রত্যাশা পূরণ করতে পারেনি তার দল। প্রোটিয়াদের কঠিন কন্ডিশনে খেলতে গিয়ে সিরিজ হারল ২-১ ব্যবধানে। শেষ টেস্টে ভারতের হারের মধ্যে আলোচনা গরম করে ডিআরএস বিতর্ক।

কেপটাউনে সিরিজ নির্ধারণী টেস্টের শেষ ইনিংসে জন্ম হয় ডিআরএস বিতর্কের। রান তাড়ায় থাকা দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২১তম ওভারে রবীচন্দ্রন অশ্বিনের বলে ডিন এলগারের পায়ে বল লাগলে এলবিডব্লিউর আউট দেন আম্পায়ার মারাইন ইরাসমাস। এলগার রিভিউ নিলে দেখা যায় বল লাইনে পিচ করে নিচু বাউন্সেই এগুচ্ছিল স্টাম্পের দিকে। কিন্তু বল ট্রাকিংয়ে দেখা যায় বল চলে গেছে স্টাম্পের উপর দিয়ে। বিস্মিত হয়ে আম্পায়ার ইয়ারসমাস বলে উঠেন ‘এটা অসম্ভব।’ স্টাম্প মাইকে তা স্পষ্ট শোনা যায়। ক্ষোভে ফেটে পড়ে ভারতীয় দল। স্টাম্প মাইকের কাছে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন কোহলি। ভারতীয় অন্য ক্রিকেটাররাও ব্রডকাস্টার সুপার স্পোর্টসের সমালোচনা করেন।

তবে কোহলির এই প্রতিক্রিয়া স্বাভাবিকভাবে নেননি অনেকে। সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর কড়া সমালোচনা করেন তার। এসব আলোচনার মধ্যে সবাইকে অবাক করে নেতৃত্ব ছেড়ে দিলেন ভারতের সফলতম টেস্ট অধিনায়ক।

Tags: ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add