for Add

স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) স্বাধীনতা কাপের শিরোপা জিতেছে ওয়ালটন সেন্ট্রাল জোন। এ নিয়ে দ্বি-মুকুট জিতল দলটি। এর আগে চার দিনের ফরম্যাটের শিরোপাও জিতেছিল ওয়ালটন সেন্ট্রাল জোন।

আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সেন্ট্রাল জোন ৬ উইকেটে হারিয়েছে বিসিবি সাউথ জোনকে। চার দিনের ফরম্যাটেও সাউথ জোনকে হারিয়ে শিরোপা জিতেছিল সেন্টাল জোন।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চারটি দল নিয়ে ওয়ানডে ফরম্যাটে স্বাধীনতা কাপ আয়োজন করে বিসিবি।

ফাইনালে টস জিতে প্রথমে বোলিং করতে নামে সেন্ট্রাল জোন। ব্যাট হাতে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয় সাউথ জোন। সেন্ট্রাল জোনের বোলারদের তোপে ১৬৩ রানেই গুটিয়ে যায় সাউথ জোন।

সাউথ জোনের পক্ষে উপরের সারির তিন ব্যাটার বড় ইনিংস খেলার ইঙ্গিত দিলেও ৪০ রানের ঘরে পৌঁছাতে পারেননি তারা। দুই ওপেনার পিনাক ঘোষ ৩৫ ও এনামুল হক ২০ রান করেন। তিন নম্বরে নামা অমিত হাসান ২৯ রানে ফিরেন।

আগের ম্যাচের হিরো তৌহিদ হৃদয় রানের খাতাই খুলতে পারেননি। তবে রানের দেখা পেয়েও বেশি দূর যেতে পারেননি অধিনায়ক জাকির হাসান ও নাহিদুল ইসলাম। জাকির ১৪ ও নাহিদুল ৩১ রানে আউট হন। শেষ পর্যন্ত ৪৮ দশমিক ৫ ওভার ব্যাট করে অলআউট হয় সাউথ জোন। সেন্ট্রাল জোনের অধিনায়ক মোসাদ্দেক-নাজমুল ইসলাম-সৌম্য সরকার-মৃত্যুঞ্জয় ও হাসান মুরাদ ২টি করে উইকেট নেন।

জবাবে দলকে ১২ ওভারে ৬৫ রানের শুরু এনে দেন সেন্ট্রাল জোনের দুই ওপেনার মিজানুর রহমান ও সৌম্য। তবে দু’জনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। মিজানুর ৩৯ ও সৌম্য ২১ রানে আউট হন।

দুই ওপেনারের পর মিডল-অর্ডারে দুই ব্যাটার আব্দুল মজিদ ও মোহাম্মদ মিঠুন দ্রুত থামেন। এতে ৭৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে সাউথ জোন। মাজিদ ১ ও মিঠুন ৪ রান করেন। সেন্ট্রাল জোনের পতন হওয়া ৪ উইকেটের তিনটিই নেন স্পিনার নাসুম আহমেদ।

১৯তম ওভারের মধ্যে ৪ উইকেট পতনের পর দলের হাল ধরেন অধিনায়ক মোসাদ্দেক ও আল আমিন। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটি গড়ে সেন্ট্রাল জোনের জয় নিশ্চিত করেন মোসাদ্দেক ও আল-আমিন। তখনও ৪৫ বল বাকী ছিল।

মোসাদ্দেক ৩৩ রানে ও আল-আমিন ৫৩ রানে অপরাজিত থাকেন। মোসাদ্দেক ৮৫ বল খেলে ২টি চার মারেন। আর আমিনের ৬৯ বলের ইনিংসে ৬টি চার ছিল। ম্যাচ ও টুর্নামেন্ট সেরা হয়েছেন সেন্ট্রাল জোনের মোসাদ্দেক।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add