for Add

১৬ বছর পর নেই পঞ্চপাণ্ডবের কেউই

বাংলাদেশ টেস্ট দলে সবশেষ এমন দৃশ্য দেখা গিয়েছিল ২০০৬ সালের মার্চ মাসে। তখন অবশ্য টেস্টে অভিষেকই হয়নি সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের। ২০০১ সালে অভিষেক হলেও শ্রীলঙ্কার বিপক্ষে সেই টেস্টে ছিলেন না মাশরাফি মর্তুজা। ছিলেন না ২০০৫ সালে অভিষিক্ত মুশফিকুর রহিমও। অভিষেকের পর ওই পাঁচ তারকার কেউই একাদশে নেই এমনটা প্রথম ঘটল এবার ক্রাইস্টচার্চে।

রোববার ক্রাইস্টচার্চে কুঁচকির চোটে শেষ মুহূর্তে মুশফিক ছিটকে যাওয়ায় অভিজ্ঞ তারকাদের সবাইকে ছাড়াই নামল বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এমন দৃশ্য দেখা গেলেও টেস্টে প্রথমবার পাঁচ সিনিয়র তারকার কেউই নেই বাংলাদেশ একাদশে।

মাশরাফির টেস্ট ক্যারিয়ার থেমেছে সেই ২০০৯ সালে। মাহমুদউল্লাহ রিয়াদ অবসরে গেছেন গত বছর। এই দুজনের থাকার কথা তাই ছিলও না। চোটের কারণে এবার নিউজিল্যান্ড সফরে যাননি তামিম ইকবাল। সাকিব আল হাসান পারিবারিক কারণ দেখিয়ে নিজেকে এই সফর থেকে দূরে রাখেন। সিনিয়র এই তারকাদের মধ্যে দলের সঙ্গে ছিলেন কেবল মুশফিক।

প্রথম টেস্ট খেললেও তাকে দ্বিতীয় টেস্টে পেল না দল। মাউন্ট মাঙ্গানুইতে প্রথম টেস্টে সবাইকে চমকে দিয়ে নিউজিল্যান্ডোকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। সেই টেস্ট জয়ে খুব একটা অবদান ছিল না মুশফিকের। প্রথম ইনিংসে তিনি করেছিলের ১২ রান, পরের ইনিংসে উইনিং শট খেলে অপরাজিত থাকেন ৫ রানে।

পাঁচ তারকাকে ছাড়া জুনিয়র ক্রিকেটারদের অবদানে একটি জয় আসাকে অনেক বড় করে দেখেছেন সাকিব। তার মতে চার-পাঁচজনের বাইরে ক্রিকেটার নেই এই কথা এখন ভুল প্রমাণ হয়েছে।

ক্রাইস্টচার্চে সিরিজ জেতার স্বপ্ন নিয়ে নেমেছে বাংলাদেশ। তবে কাজটি অনেক কঠিন মুমিনুল হকের দলের। হ্যাগলি ওভালে ঘাসে ভরা উইকেটে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম।

Tags: , , , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add