for Add

দায়িত্ব নিয়েই ‘এ’ দল সক্রিয় করার ঘোষণা জালাল ইউনুসের

বাংলাদেশে ‘এ’ দল বলতে গেলে একেবারে অকার্যকর। গত ৩ বছরে কোনো খেলার মধ্যেই নেই জাতীয় দলের পরেই অবস্থান করা দলটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়ে জালাল ইউনুস সেই পরিবেশ পাল্টে দেওয়ার আশ্বাস দিলেন। ‘এ’ দল সক্রিয় করার ঘোষণা তার কণ্ঠে।

গত শুক্রবার দ্বিতীয় বোর্ড সভায় সাবেক মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসকে নতুন এই দায়িত্ব দেওয়া হয়। নতুন পদ পেয়ে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) প্রথম অফিস করেন। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে ‘এ’ দল কার্যকরের কথা তিনি বলেন।

‘এ’ দলের নিষ্ক্রিয়তার কথা স্বীকার করলেন ক্রিকেট অপারেশন্স কমিটির নতুন প্রধান, ‘এ দলের যে কার্যক্রম তা একটু থমকে আছে, কারণ করোনা মহামারি। আগের ক্রিকেট পরিচালনা বিভাগ অনেক চেষ্টা করেছে, অনেক দেশের সঙ্গে যোগাযোগ করেছিল। হয়তো তারা সূচি দিয়েছিল, কিন্তু পরে আবার তারা বাতিলও করে দিচ্ছিল। এখানে এসে প্রথম দিনই আমি কিছু ফাইল দেখেছি, কিছু কাগজ দেখেছি যে এ দলের কোনো সিরিজ আয়োজন করা যায় কি না, সেটা দেশে কিংবা বাইরে।’

একটি দেশের সঙ্গে সূচি ফেলার সম্ভাবনা জানালেন জালাল ইউনুস, ‘এরকম একটা সুযোগ আছে, যেমন একটা দেশের সঙ্গে… আমি এখনই নাম বলছি না, তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করব যাতে ২০২২ না হলেও ২০২৩ সালে সিরিজ আয়োজন করতে পারি। যেসব দেশে আমাদের ট্যুর হচ্ছে না সে জায়গায় গিয়ে আমাদের ট্যুর করার চেষ্টা করব।‘

২০১৫ সালের পর থেকে এখন পর্যন্ত ‘এ’ দল প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে মাত্র ৯টি। আর ২০১৪ সাল থেকে টি-টোয়েন্টি খেলতে দেখা গেছে কেবল চারটি। লিস্ট ‘এ’ ক্রিকেটটাও এখন অনিয়মিত। এর মধ্যে আবার বাংলাদেশ টাইগার্স নিয়ে ছায়া দলের কথা ঘোষণা করেছে বিসিবি। এই বাংলাদেশ টাইগার্সের সঙ্গে সমন্বয় করেই চালানো হবে দল। এখানে জাতীয় দল থেকে ছিটকে যাওয়া ক্রিকেটাররাও সুযোগ পাবেন।

এমন আভাস দিলেন জালাল ইউনুস, ‘বাংলাদেশ টাইগার্স আছে, তাদের সঙ্গে সমন্বয় করেও যদি কোনো ট্যুর করতে পারি। এখানে ‘এ’ দলের খেলোয়াড় থাকতে পারে, একাডেমির খেলোয়াড় থাকতে পারে, হাই পারফরম্যান্সের কোনো খেলোয়াড়ও থাকলে থাকতে পারে, তাতে আমার কোনো আপত্তি নেই।’

তিনি আরো বলেন, ‘জাতীয় দল থেকে ছিটকে যাওয়া খেলোয়াড়ও অনেক সময় থাকে যারা হাই পারফরম্যান্সে গিয়ে নিজেকে শুধরে নেয়। তারা যদি পারফরম্যান্সে ফিরে আসে, অবশ্যই আমরা তাদের নিয়েও কাজ করার চেষ্টা করব। এই ফাঁকটায় অবশ্যই কাজ করতে হবে আমাদের, যাতে সারা বছর ধরে চাকাটা চলতে পারে।’

Tags: , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add