for Add

বৃষ্টির কবলে প্রস্তুতি ম্যাচ, বল হাতে উজ্জ্বল রাহী-তাসকিন

বৃষ্টির কারণে নিউজিল্যান্ডে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষ করতে পারেনি বাংলাদেশ। তবে যতটুকু খেলা হয়েছে, তাতে খারাপ হয়নি টাইগার পেসারদের প্রস্তুতি। গোটা দিনে খেলা হয়েছে মাত্র ২৭.৩ ওভার। দারুণ বোলিং করেছেন দুই পেসার আবু জায়েদ রাহী ও তাসকিন আহমেদ।

মঙ্গলবার তাওরাঙ্গার মাউন্ট মঙ্গানুইয়ে দুই দিনের ম্যাচটি শুরুর আগেই বৃষ্টির বাধার মুখে পড়ে। মাঠ অনুপযুক্ত থাকায় টস অনুষ্ঠিত হতে দেরি হয়। শেষ পর্যন্ত টস অনুষ্ঠিত হলে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।

বল হাতে নিয়ে শুরু থেকেই দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন রাহী ও তাসকিন। ফলে শুরুতেই বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড একাদশ। দলীয় ৮ রানেই ৩ উইকেট হারিয়ে বসে দলটি। ইনিংসের ষষ্ঠ ওভারে তিন বলের ব্যবধানে লুক জর্জসন ও অধিনায়ক ডেভন কনওয়েকে ফেরান রাহী। পরের ওভারে জ্যাকব কামিংকে আউট করেন তাসকিন।

এরপর কিউইরা স্কোরবোর্ডে ৫ রান যোগ হতে ফের বৃষ্টি নামে। তখন দেওয়া হয় লাঞ্চ বিরতি। বিরতির পর জ্যাক বয়েলেকে ফিরিয়ে ৩০ রানের জুটি ভাঙেন তাসকিন। স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে ফের বৃষ্টি নামে। তখন স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৫৮ রান। কিছুক্ষণ পর শুরু হলেও মাত্র একটি বল গড়ানোর পর আবার নামে বৃষ্টি।

কিছুক্ষণ বৃষ্টির পর আবারও খেলা শুরু হয়। এ দফায় খেলা হয় মাত্র ৩ ওভার। এ সময়ে মিচ রেনউইককে উইকেটরক্ষকের তালুবন্দি করে ফেরান রাহী। সবমিলিয়ে ২৭.৩ ওভারে নিউজিল্যান্ড একাদশের রান যখন ৫ উইকেটে ৭১, তখনই আরেক দফা নামে বৃষ্টি। এরপর আর দিনের খেলা অনুষ্ঠিত হতে পারেনি।

বাংলাদেশের দুই পেসার আবু জায়েদ ও তাসকিন ভাগাভাগি করে নেন ৫ উইকেট। রাহী ৯ ওভারে ২৭ রান খরচায় ৩ উইকেট পান। তাসকিন ৮.৩ ওভারে ২৬ রানের বিনিময়ে নেন ২ উইকেট। এছাড়া, অন্য দুই পেসার শরীফুল ইসলাম ও শহীদুল ইসলাম ৫ ওভার করে বোলিং করলেও উইকেট পাননি।

নিউজিল্যান্ড একাদশের হয়ে বয়েল ২০ ও রেনউইক ১৮ রান করেন। জ্যাকব বুলা ২১ ও মারা অ্যাভে ৪ রানে অপরাজিত আছেন।

Tags: , ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add