for Add

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ফলে সোমবার রাত সাড়ে ১১টার দিকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

রোববার থেকেই সর্দি ও জ্বর ছিল সৌরভের। একই সঙ্গে গা ম্যাজম্যাজও করছিল। পরে তার নিয়মিত চিকিৎসক সপ্তর্ষি বসুর পরামর্শে করোনা পরীক্ষা করানো হয় তার। প্রথমে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট এরপর পিসিআর টেস্ট করানো হয়। দুই রিপোর্টেই জানা যায় কোভিড পজিটিভ বিসিসিআই সভাপতি।

বর্তমানে সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল। মোনোক্রোনাল অ্যান্টিবডি থেরাপি হয়েছে তার। জ্বর ও শ্বাসকষ্ট নেই। কোভিডের কারণে তেমন কোনো জটিলতাও নেই।

ভারতীয় গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, সৌরভের ভাইরাল লোড ১৯.৫। মূলত কোনো ধরণের ঝুঁকি এড়াতে হাসপাতালে নেওয়া হয় সৌরভকে। চলতি বছরের শুরুর দিকে হার্টে তিনটি স্টেন্ট বসানো হয়েছিল তার।

এরমধ্যেই সৌরভের স্ত্রী ডোনা ও মেয়ে সানার র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে। সেখানে রিপোর্ট নেগেটিভ এসেছে তাদের। তবে আজ পিসিআর টেস্টও করানো হবে।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তার ভাই স্নেহাশিস গাঙ্গুলি। তখন সৌরভসহ পরিবারের সবাইকে থাকতে হয়েছিল হোম কোয়ারেন্টিনে।

সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বেড়েছে ভারতে। তৃতীয় ওয়েভের সম্ভাবনায় উদ্বিগ্ন চিকিৎসকরা। ধীরে ধীরে বাড়ছে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যাও। এরই মধ্যে আক্রান্ত ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি।

Tags: , , ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add