for Add

দল পাননি আশরাফুল-নাসির, কেউ ডাকেনি বিপ্লব-তানজিদকে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর প্লেয়ার্স ড্রাফট থেকে তারকা ক্রিকেটারদের মধ্যে দল পাননি মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেন। জাতীয় দলের লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবও থেকেছেন উপেক্ষিত। যুব বিশ্বকাপ জয়ী দলের আগ্রাসী ওপেনার তানজিদ হোসেন তামিমেরও নামও নেয়নি কেউ।

সোমবার রাজধানী পাঁচ তারকা হোটেল রেডিসনে অনুষ্ঠিত হয় বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। ছয়টি দল সেখান থেকে দেশি বিদেশি ১৫৪ জন ক্রিকেটারকে নিজেদের দলে ভিড়িয়েছে। ড্রাফটের আগে প্রত্যেক দল তিনজন বিদেশি ও একজন করে দেশি ক্রিকেটার আগেই নিশ্চিত করেছিল।

বাংলাদেশের টি-টোয়েন্টি দলের লেগ স্পিনার বিপ্লব ছিলেন ‘সি’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরির পারিশ্রমিক ধরা হয়েছিল ২৫ লাখ টাকা বিপ্লবকে তা দিয়ে কেউ নিতে চায়নি। অথচ পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজেও জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। ‘সি’ ক্যাটাগরিতে ছিলেন তরুণ ওপেনার তানজিদও। আগ্রাসী এই বাঁহাতি ব্যাটারকে দলে নিতে চায়নি কেউ।

‘ডি’ ক্যাটাগরিতে ছিলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও অভিজ্ঞ অলরাউন্ডার নাসির হোসেন। ১৮ লাখ টাকা পারিশ্রমিক দিয়ে তাদেরও দলে নিতে কেউ আগ্রহী হয়নি। তারা দল না পেলেও আরেক অভিজ্ঞ নাঈম ইসলামকে একই ক্যাটাগরি থেকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বিস্ময়করভাবে ড্রাফটের শেষ দিকে গিয়ে দল পান পারভেজ হোসেন ইমন। স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির (৪২ বলে ১০০) মালিক ইমনকে একদম শেষ মুহূর্তে দলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেনকেও ড্রাফট থেকে দলে নেয়নি কেউ। ড্রাফট শেষ হওয়ার পর আবেদনের ভিত্তিতে তাকে দলে নেয় বিসিবির মালিকানাধীন ঢাকার ফ্র্যাঞ্চাইজি। ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিন বল করার পাশাপাশি ঝড়ো ব্যাট করতে পারদর্শী রিশাদ, দারুণ ফিল্ডার হিসেবেও তার সুনাম আছে।

রিশাদের ব্যাপারে আগ্রহী না হলেও ২০১৬ যুব বিশ্বকাপ খেলা শফিউল হায়াত হৃদয় দল পেয়েছেন। লম্বা সময় খেলার মধ্যে না থাকলেও তাকে নিয়েছে সিলেট সানরাইজার্স।

দল পাননি টেস্ট দলের পেসার আবু জায়েদ রাহি। গত ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে রান করলেও দল পাননি মুনিম শাহরিয়ার। কিপার ব্যাটসম্যান জাকির হাসানকেও দলে নেয়নি কেউ।

দল না পাওয়াদের এখনো দল পাওয়ার সুযোগ অবশ্য আছে। একটি দল দেশি সর্বোচ্চ ১৪জনকে দলে নিতে পারে। খুলনা সেখানে নিয়েছে ১০জনকে, চট্টগ্রাম নিয়েছে ১১ জনকে, ঢাকা নিয়েছে ১৩জনকে। এই তিনটি দলই দেশি ক্রিকেটারদের ড্রাফটের তালিকা থেকে আবেদনের ভিত্তিতে দলে ভেড়াতে পারবে।

Tags:

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add