for Add

দায়িত্বই তো দেইনি, ছাড়বে আবার কি?: আকরামকে নিয়ে পাপন

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের পদ থেকে পারিবারিক কারণে সরে যাওয়ার কথা জানিয়েছিলেন আকরাম খান। তবে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন বলছেন, সর্বশেষ নির্বাচনের পর নতুন করে এখনো কাউকে দায়িত্বই দেওয়া হয়নি। সরে যাওয়ার প্রশ্নই তাই আসে না। আকরাম এই পদে থাকছেন কিনা তা জানা যাবে ২৪ ডিসেম্বর। সেদিনই নতুন কার্যকরী কমিটি গঠন করবেন নাজমুল।

সাবেক অধিনায়ক আকরামের স্ত্রী সাবিনা আকরাম ফেসবুকে এক স্ট্যাটাসে এই পদ থেকে আকরামের সরে যাওয়ার কথা জানান। মঙ্গলবার নিজ বাসার সামনে গণমাধ্যমে হাজির হয়ে পারিবারিক কারণে সরে যাওয়ার কথা নিশ্চিত করেন আকরামও। তবে পদত্যাগের আগে বিসিবি সভাপতির সঙ্গে আলাপ করার কথাও জানিয়েছিলেন তিনি।

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পরিচালকদের নিয়ে জরুরী সভায় বসেন নাজমুল। সভা শেষে বেরিয়ে তিনি জানান আকরামের পদ ছাড়ার খবরটা আসলে যোগাযোগের ঘাটতির ফল, ‘এখানটায় আমার মনে হয় যোগাযোগের ঘাটতি আছে। প্রথম কথা হচ্ছে আমরা এখনো কমিটিই তৈরি করিনি। কাজেই এটা ছাড়বে কি? আর যেটাতে ছিল ওটা তো শেষ। শেষ হওয়ার পর আবার ছাড়া যায় নাকি?’

নাজমুল জানান গণমাধ্যমে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা বললেও এই ব্যাপারে তার পরামর্শ মেনেই চলবেন আকরাম , ‘ব্যাপার হচ্ছে অন্তর্বর্তীকালীন আকরাম চালিয়ে যাচ্ছে। আমি গণমাধ্যমে দেখে ভেবেছিলাম বোধহয় এই সময়টায় ও থাকতে চাচ্ছে না। পরে কথা বললাম, ও বলল আট বছর থেকে ছিল এটাতে প্রচুর কাজ। সে বলেছে এটাতে যেহেতু এত কাজ অন্য কোনটায় দিলে তার আপত্তি নাই। থাকব না এটা না। তারপর বলেছে আপনি যেটা বলেন সেটাই চূড়ান্ত। এমন না যে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিবে নাথিং লাইক দ্যাট।’

আকরামের ছেড়ে দেওয়া থেকেও এই জায়গায় কাকে দায়িত্ব দিবেন সেটা নিয়েই বেশি চিন্তা বিসিবি সভাপতির, ‘প্রথম কথা হলো এটা নিয়ে আমি চিন্তাই করিনি। ছেড়ে দেওয়াটা বড় কথা না। কাকে দিব এটা হলো বড় কথা। একজনকে ছেড়ে দিলে আরেকজনকে দিতে হবে, এমন একজনকে দিতে হবে যে নাকি এটা করতে পারবে এবং করতে চায়। দুটোই গুরুত্বপূর্ণ।’

২৪ তারিখ কার্যকরী কমিটিতে অবধারিত কিছু বদল আসবে। কিন্তু বড় বদল আসবে কিনা সে বিষয়ে রহস্য রেখে দিলেন নাজমুল, ‘আমার কাছে কারো কোন আগ্রহ থাকলে পাঠাতে পারে। ইটস নট অনলি অপারেশন্স। যেকোনো পদে। ওটা যে দিব বা পাবে এমন গ্যারান্টি নাই। কিন্তু জাস্ট জানার জন্য। বদল হবে এটাও বলছি না, বদল হবে না এটাও বলছি না।’

ক্রিকেট পরিচালনা বিভাগের কার্যক্রম নিয়ে সমালোচনা থাকলেও তাতে ভিন্ন মত বোর্ড সভাপতির। তার মতে অনেকগুলো দিক সামলে আকরাম সফল ছিলেন। তাকেই এই পদে রেখে দেওয়ার জোরালো আভাসও দিয়েছেন তিনি।

এর আগে দুই দফায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান ছিলেন আকরাম। গত ৬ অক্টোবর শেষ নির্বাচনেও পরিচালক নির্বাচিত হন তিনি। ওই নির্বাচনের আড়াই মাস পেরিয়ে গেলেও নতুন করে কার্যকরী কমিটি গঠন করেনি বিসিবি।

Tags: ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add