for Add

অ্যাশেজের তৃতীয় টেস্টের জন্য পেসার বাড়াল অস্ট্রেলিয়া

নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স অ্যাডিলেডে সবশেষ টেস্টে খেলতে পারেননি। করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির নিবিড় সংস্পর্শে আসায় আইসোলেশনে আছেন তিনি। মেলবোর্নে হতে যাওয়া আগামী টেস্টে তার খেলার আশা করলেও স্কোয়াডের আকার বাড়িয়েছে অস্ট্রেলিয়া। তারা দলে ডেকেছে ডানহাতি পেসার স্কট বোলান্ডকে।

মেলবোর্নে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে আগামী ২৬ ডিসেম্বর সফরকারী ইংল্যান্ডের মুখোমুখি হবে অজিরা। ওই ম্যাচকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড দিয়েছে তারা। মঙ্গলবার ঘোষিত দলে ডাক পেয়েছেন ৩২ বছর বয়সী বোলান্ড। এখনও টেস্ট অভিষেক হয়নি তার। অ্যাডিলেডে অবশ্য অস্ট্রেলিয়া দলের সঙ্গে অনুশীলন করেছিলেন তিনি।

২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন বোলান্ড। অস্ট্রেলিয়ার জার্সিতে তিনি সবশেষ ম্যাচও খেলেছিলেন ওই বছরই। ১৪ ওয়ানডেতে ১৬ ও ৩ টি-টোয়েন্টিতে ৩ উইকেট শিকার করেছেন তিনি। কামিন্সের পাশাপাশি আগের টেস্টে চোটের কারণে খেলতে পারেননি জস হ্যাজেলউড। আরেক গতি তারকা মিচেল স্টার্কের পিঠে রয়েছে অস্বস্তি। সেকারণে বোলান্ড অন্তর্ভুক্ত হয়েছেন স্কোয়াডে।

চলতি বছর ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ সংস্করণে দারুণ ছন্দ দেখিয়েছেন বোলান্ড। শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার হয়ে ২ ম্যাচে মাত্র ১০.৮০ গড়ে তিনি নিয়েছেন ১৫ উইকেট। তাছাড়া, চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেন তিনি।

ব্রিসবেনের পর অ্যাডিলেডেও জিতে অ্যাশেজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। কামিন্স খেলতে না পারায় সবশেষ ম্যাচে তাদেরকে নেতৃত্ব দেন স্টিভেন স্মিথ।

অ্যাশেজের তৃতীয় টেস্টের অস্ট্রেলিয়া স্কোয়াড

প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভেন স্মিথ (সহ-অধিনায়ক), স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খাওয়াজা, মারনাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসের, জাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ডেভিড ওয়ার্নার।

Tags: ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add