for Add

নিউজিল্যান্ডে শীঘ্রই অনুশীলনে ফেরার আশাবাদী বাংলাদেশ

নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলের ক্রিকেটার এবং সহযোগী স্টাফদের রোববার একটি কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। নিউজিল্যান্ড সফরকে এগিয়ে নিতে আজকের পরীক্ষাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ।

নিউজিল্যান্ডের সময় অনুযায়ী সোমবার রিপোর্ট পাওয়ার কথা রয়েছে। এই পরীক্ষার ফলে বাংলাদেশের সবার রিপোর্ট নেগেটিভ এলেই সফরটি নির্ধারিত সুচি অনুযায়ী চলবে। কিন্তু কেউ পজিটিভ হলে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী পুরো দলকে আরো একবার নতুন করে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এক্ষেত্রে, সিরিজটি আয়োজনে সমস্যার মুখে পড়তে হবে। কারণ উভয় দলেরই আন্তর্জাতিক ব্যস্ততা রয়েছে। তবে খুব শীঘ্রই অনুশীলনে ফেরার আশা করছে বাংলাদেশ দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া এক ভিডিও বার্তায় রোববার দলের পেসার শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের খুব ভাল লাগছে। আমাদের একটি কোভিড পরীক্ষা আছে, যদি আমরা সবাই এই পরীক্ষায় নেগেটিভ হই তাহলে আমরা পরের দিন অনুশীলনে যাব।’

নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দল বাধ্যতামূলক সাত দিনের কেয়ারেন্টাইন করেছে। কিন্তু স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের কোভিড-১৯ পজিটিভ হওয়ায় আবারো তাদের তিন দিনের কোয়ারেন্টাইনে প্রবেশ করতে হয়।

শরিফুলের মতে, হেরাথ এখন ভাল আছেন এবং আজকের পরীক্ষায় নেগেটিভ আসবে বলে আশা করা হচ্ছে। তিনি আরো বলেন, নেগেটিভ হলে দ্রুত মাঠে ফিরতে পারার চিন্তায় রোমাঞ্চিত ক্রিকেটাররা।

ডান-হাতি পেসার শরিফুল বলেন, ‘সবাই এটা নিয়ে এক্সাইটেড আমরা অনেক দিন ধরে অনুশীলন করছি না। আমাদের জন্য দোয়া করবেন যেন, আমরা সবার নেগেটিভ আসে।’

শরিফুল আরো বলেন, ‘আমরা দুই দলে বিভক্ত হয়ে থাকছি। আমরা নীচে এসে প্রতিদিন দুই বা তিনবার দেখা করতে পারি। আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে সাক্ষাৎতের সময় একে অপরের সাথে কথা বলতে পারি। একে অপরের মুখ দেখতে সবসময় ভাল লাগে। এবার আরো ভাল কিছুর আশা করছে সবাই। আমরা আসলে ভাল কিছুর প্রত্যাশা করছি।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতে কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পাবার পরই এই সিরিজের ভাগ্য নির্ধারণ করা হবে। নতুন বছরের প্রথম দিন মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ৯ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

উল্লেখ্য তিন ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের মাটিতে ৩২ ম্যাচ খেলে কোন জয় পায়নি বাংলাদেশ।

Tags: , ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add