for Add

নিউজিল্যান্ড সফর নিয়ে ২১ ডিসেম্বর সিদ্বান্ত : পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি বলেছেন, নিউজিল্যান্ডে বাংলাদেশের চলমান সফরের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে ২১ ডিসেম্বর। সেদিন খেলোয়াড় এবং স্টাফদের আবারও কোভিড-১৯ পরীক্ষা করা হবে।

ক্রাইস্টচার্চে দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের করোনাভাইরাস পজিটিভ হবার পর বাংলাদেশ দলের কোয়ারেন্টাইন তিন দিন বাড়ানো হয়। বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড যাবার পথে টাইগার দলের কয়েকজন সদস্য একজন কোভিড-রোগীর সংস্পর্শে আসেন।

করোনাভাইরাসের কারণে নিউজিল্যান্ড সফর বাতিল করে বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরতে পারে বলে গুঞ্জন ছিল। কিন্তু বিসিবি সভাপতি জানান, সফর স্থগিত করার কোন সুযোগ নেই। কারণ বাংলাদেশ একটি কঠোর আন্তর্জাতিক সময় সূচির মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। যা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

তবে বিসিবি সভাপতি এটিও জানান, এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিউজিল্যান্ডে যাওয়া ক্রিকেটাররা স্বস্তিতে নেই। আগামী মঙ্গলবার পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে হবে ক্রিকেটারদের। পরবর্তীতে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় চুড়ান্ত সিদ্ধান্ত নিবে।

আজ শনিবার এক জরুরি বৈঠকের পর নাজমুল হাসান পাপন বলেন, ‘গত অস্ট্রেলিয়া সিরিজের পর থেকে ক্রিকেটারা একটানা খেলার মধ্যে রয়েছে। এখন নিউজিল্যান্ড সফরে আছেন তারা। সেখান থেকে দেশে ফেরার ৪/৫ দিনের মধ্যে বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তাদের ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত একটানা ক্রিকেটের মধ্যে থাকতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা তাদের কোন বিরতি বা বিশ্রাম দিতে পারি না। খেলোয়াড়রা সবাই মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত। কেউ কেউ সিরিজটি স্থগিত করতে বা দেশে ফিরে আসতে চেয়েছিলেন।’ তবে পাপন জানান, সফরের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে ২১ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন তারা।

আগামী ২১ ডিসেম্বর কোভিড-১৯ টেস্টে বাংলাদেশ দলের কোন সদস্য পজিটিভ হলে কোয়ারেন্টাইনের মেয়াদ বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
পাপন জানান, নিউজিল্যান্ডের সাথে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।

পাপন বলেন, ‘২১ তারিখের পর কোয়ারেন্টাইন বাড়ানো হলে আমরা তাদের (নিউজিল্যান্ড) বোর্ডের সাথে আলোচনা করবো, কি করা যায়। বাংলাদেশ সিরিজের এক সপ্তাহ পর তারা (নিউজিল্যান্ড) অস্ট্রেলিয়ায় যাচ্ছে। তাই তাদের হাতেও সময় নেই। আমরা দুই/তিন/চার দিনের জন্য শিডিউল পিছিয়ে দিতে পারি, তবে আমি এখন পর্যন্ত জানি না।’

বাংলাদেশ দলের ফ্লাইটে একজন যাত্রীর শরীরে ওমিক্রন ভেরিয়েন্ট থাকার কারণে বিষয়টি নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আর এ কারণে নিউজিল্যান্ড ক্রিকেট এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারেনি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

তিনি বলেন, ‘পুরো বিষয়টি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের হাতে নেই। তাদের সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি দেখছে। তবে তারা আমাদের সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করছে।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add