for Add

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে তামিম-মাশরাফির বঙ্গবন্ধু স্মরণ

আজ বাংলাদেশের মহান বিজয় দিবস। দেশের স্বাধীনতা বিজয়ের ৫০ বছর পূর্ণ হলো। দীর্ঘ নয় মাস যুদ্ধের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ।

বিজয়ের এই দিনে দেশের স্বাধীনতার স্থপতি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছে গোটা বাঙ্গালী জাতি। এ বিজয়ের দিনে অন্য সবার মতো বঙ্গবন্ধুকে স্মরণ করছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিজয় দিবসের শুভেচ্ছা দিয়েছেন দুই সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমও।

ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে তামিম লিখেছেন, ‘মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে গোটা বিশ্ব দেখছে- বাংলাদেশের বহু অর্জন ও সফলতা।

এতসব অর্জনের পরেও মনে হয়, আমাদের কী যেন নেই! কে যেন নেই! বিজয়ের প্রতিটি ধাপেই মনে পড়ে – সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। সব অর্জন, সব বিজয়ে আমরা তোমাকে খুব মিস করি লিডার!’

ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে মাশরাফি লিখেছেন, ‘আজ থেকে ৫০ বছর আগে যদি এই দিনটা না আসত, তাহলে এত ভালোবাসা, এত ঘৃণা, এত চাওয়া-পাওয়া, এত আবেগ, এত এত কথা…সবই না বলা কথা হয়ে থাকত!

অনেকের অনেক পাওয়া ও না পাওয়ার মধ্যেও একটা বড় প্রাপ্তি, আমাদের দেশটা স্বাধীন। সেই স্বাধীনতা অর্জনের গল্পটি আরও গৌরবের। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, ৩০ লাখ মানুষের প্রাণ ও আড়াই লাখ মা-বোনের সম্ভ্রম হারানো আর একজন অবিসংবাদিত নেতা- বঙ্গবন্ধু, সব মিলিয়ে আমাদের এই স্বাধীনতা।

‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’-কী প্রচন্ড আবেগ, কী বিশুদ্ধ অনুভূতি, কতটা তীব্র ভালোবাসা ছিল। নাহলে কী আর সব ছেড়ে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া আর দেশকে স্বাধীন না করে বাড়ি না ফেরার শপথ নেওয়া!

ফেরার পর সব হারানোর কষ্টের মাঝেও নতুন স্বপ্ন, নতুন পথচলা, এই ইতিহাস তো গর্বের, আনন্দের, নতুন উদ্যমের।

যাদের কারণে আজ আমরা স্বাধীন দেশে শ্বাস নেই, শহীদ ও জীবিত সেই সব মুক্তিযোদ্ধার প্রতি আমার সশ্রদ্ধ সালাম, কৃতজ্ঞতা ও ভালোবাসা। জয় বাংলা।

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আরো শুভেচ্ছা জানিয়েছেন সাকিব, মুশফিক।

নিউজিল্যান্ডের বসে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মুশফিক লিখেছেন, ‘আমার মাতৃভূমি আজ ৫০তম বিজয় দিবস উদযাপন করছে। আমার আজকের অবস্থানের জন্য এ জাতির অবদান কম নয়। আমরা যেন শহীদ মুক্তিযাদ্ধা পরিবারগুলোকে ভুলে না যাই। শুভ কামনা অসাধারণ প্রথম অর্ধ শতকের জন্য, আমার বাংলাদেশ।’

সাকিব আল হাসান লিখেছেন, ‘আসুন, গর্বের সাথে মাথা উঁচু রেখে উদযাপন করি বিজয়। বিজয় দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add