for Add

ইংল্যান্ডের সামনে গোলাপী বলের চ্যালেঞ্জ

কঠিন চাপ ও চ্যালেঞ্জকে সামনে রেখেই স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃহস্পতিবার অ্যাডিলেডে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে দিবা-রাত্রির ম্যাচ খেলতে নামছে সফরকারী ইংল্যান্ড। কেননা এখন পর্যন্ত আটটি গোলাপী বলের টেস্টের সবগুলোতেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

ব্রিজবেনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে পরাজিত ম্যাচে ইংল্যান্ড দলের ব্যাটিং ও ফিল্ডিংয়ের ব্যর্থতা ফুটে উঠেছে প্রকটভাবে। কারণ মূল লড়াইয়ে নামার আগে বৃষ্টির কারণে প্রস্তুতি ম্যাচের ঘাটতি ছিল তাদের।

তবে ইংল্যান্ডের অধিনায়ক জো রুটের বির্তকিত সিদ্বান্তগুলোও সমালোচিত হয়েছে। গাব্বার পিচে টস জিতে প্রথমে ব্যাট করা, দলের দুই সেরা পেসার জেমস এন্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে একাদশের বাইরে রাখা ব্যাপকভাবে সমালোচিত হয়।

ব্রিটিশ মিডিয়াকে সিলভারউড বলেন, ‘জিমি ফিট হয়ে উঠবে এবং দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুতও হবে, সাথে ব্রডও।’ এর অর্থ, ওলি রবিসন, মার্ক উড ও ক্রিস ওকস এরমধ্যে একজন বাদ পড়বেন। তবে স্পিনার জ্যাক লিচের ব্যাপারে সিদ্বান্ত নিতে হবে ইংল্যান্ডকে। কারণ গাব্বায় ১৩ ওভার বল করে ১০২ রানে ১ উইকেট নেন লিচ।

৯ উইকেটে হারা ম্যাচে ধীর গতির কারণে শতভাগ জরিমানার মুখে পড়ে ইংল্যান্ড। সেই সাথে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টও কর্তন করা হয় তাদের।

ব্রিজবেন টেস্টের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছিলেন, হ্যাজলউডের ইনজুরি ‘খুব বেশি গুরুতর নয়।’ তবে নির্বাচকরা অ্যাডিলেডের পর মেলবোর্নে বক্সিং ডে টেস্টে তাকে নিয়ে ঝুঁকি নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কামিন্স-মিচেল স্টার্ক ও নাথান লিঁওর সাথে দুই টেস্ট খেলা ঝাই রিচার্ডসন, একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে। তবে বিকল্প হিসেবে আছেন মাইকেল নেসারও।

তিনি বলেন, ‘আমরা অ্যাডিলেডে যাচ্ছি, এমন একটি জায়গা যেখানে আমরা খেলতে পছন্দ করি এবং গোলাপী বল একটু আলাদা ও অনেক কিছু অজানা থাকে।’

কামিন্স আরও বলেন, ‘তবে এটি এমন একটি ফরম্যাট যা আমরা সত্যিই উপভোগ করি এবং অ্যাডিলেড ওভাল ক্রিকেট খেলার জন্য একটি দুর্দান্ত জায়গা।’

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add