for Add

জাকির-সৌম্যর সেঞ্চুরি, তানজিদের আক্ষেপ

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দক্ষিণাঞ্চলের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন পূর্বাঞ্চলের উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসান। অপর ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন মধ্যাঞ্চলের সৌম্য সরকারও। তবে ১০ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে উত্তরাঞ্চলের তানজিদ হাসান তামিমকে।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে ৫ রানের লিড নিয়ে মাঠ ছাড়ে পূর্বাঞ্চল। এদিন ৫ উইকেটে ১৯৫ রান তুলেছে তারা। এর আগে ৪২৯ রানে অলআউট হয় দক্ষিণাঞ্চল।

এদিন আগের দিনের ৬ উইকেটে ২৮৮ রান নিয়ে ব্যাট করতে নামে দক্ষিণাঞ্চল। আগের দিনই সেঞ্চুরির কাছাকাছি আসা জাকির হাসান তুলে নেন তার প্রথম শ্রেণির ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। ২৭৬ বলে ১৫৮ রানের ইনিংস খেলেন এ উইকেটরক্ষক ব্যাটার। ১৯টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।

সপ্তম উইকেটে মেহেদী হাসানের সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন জাকির। তবে দলটির বড় সংগ্রহের বড় অবদান রাখেন নাসুম আহমেদ। দারুণ এক হাফ সেঞ্চুরি তুলে জাকিরের সঙ্গে নবম উইকেটে গড়েন ১০৪ রানের জুটি। ফলে প্রথম ইনিংসে ১৬৯ রানের বড় লিডই পায় দলটি।

পূর্বাঞ্চলের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন নাঈম হাসান, এনামুল হক ও মোহাম্মদ আশরাফুল। অপর উইকেটটি রেজাউর রহমান রাজার।

১৬৯ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি পূর্বাঞ্চল। দুই ওপেনার ইমরুল কায়েস ও মোহাম্মদ আশরাফুল ওপেনিং জুটিতে গড়েন ৬২ রান। এরপর ২৮ রানের ব্যবধানে ৪টি উইকেট হারিয়ে বড় চাপে পড়ে তারা। এরপর পঞ্চম উইকেটে ইরফান শুক্কুরের সঙ্গে ৫২ রানের জুটি গড়ে সে চাপ সামলে নেওয়ার চেষ্টা করেন আফিফ হোসেন। দিনশেষে ৫ রানের লিড নিয়ে মাঠ ছাড়ে তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলে অপরাজিত রয়েছেন আফিফ। ৯৭ বলে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। তার সঙ্গে ১৮ রান নিয়ে অপরাজিত রয়েছেন ইরফান শুক্কুর। দক্ষিণাঞ্চলের পক্ষে ২টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও মেহেদী হাসান।

অপর ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মধ্যাঞ্চলের বিপক্ষে ১৭২ রানে পিছিয়ে আছে উত্তরাঞ্চল। এদিন ৫ উইকেটে ১৭২ রান তুলে দিন শেষ করেছে তারা। এর আগে ৩ উইকেটে ৫৬৩ রান করে ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল।

আগের দিনের ২ উইকেটে ৪৩০ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে এদিন ১৩৩ রান যোগ করে মধ্যাঞ্চল। মিজানুর রহমান ও মোহাম্মদ মিঠুনের পর সেঞ্চুরি তুলে নেন সৌম্য সরকারও। ১৪৮ বলে ১০টি চার ও ১টি ছক্কায় ১০৪ রানের ইনিংস খেলেন এ ব্যাটার। এছাড়া সালমান হোসেন ৫৩ ও মোসাদ্দেক হোসেন অপরাজিত ৫০ রান করেন।

প্রথম ইনিংসে ৩৪৪ রানে পিছিয়ে থেকে নিজের দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো হয়নি। ১৯ রানেই ওপেনার পারভেজ আহমেদ ইমনকে হারায় তারা। এরপর তানবির হায়দারের সঙ্গে ৭৮ রানের জুটি গড়েন তানজিদ হাসান। যার সিংহভাগ রানই আসে তানজিদের ব্যাট থেকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

ওয়ানডে স্টাইলে ব্যাটিং করা তানজিদ এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে ১০ রান দূরেই থামতে হয় তাকে। ১১৭ বলে ১১টি চার ও ১টি ছক্কায় ৯০ রান করেন তিনি। মার্শাল আইয়ুব ২৮ ও মাহিদুল ইসলাম অংকন ০ রানে উইকেটে আছেন। মধ্যাঞ্চলের পক্ষে ৩৯ রানের বিনিময়ে ৩টি উইকেট পেয়েছেন হাসান মুরাদ।

Tags: ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add