for Add

এমবাপের জোড়া গোল, জয়ে ফিরল পিএসজি

গত দুই ম্যাচে পরপর হতাশাজনক ড্রয়ের পর এএস মোনাকোর বিরুদ্ধে জয়ের সরণীতে ফিরল প্যারিস সেন্ট জার্মেই। নিজের সাবেক দলের বিরুদ্ধে কিলিয়ান এমবাপের জোড়া গোলের সুবাদে ২-০ ব্যবধানে ম্যাচ জিতে নেয় পিএসজি।

ম্যাচের শুরুটা কিন্তু ভালই করেছিল মোনাকো। সোফিয়ান ডিয়পের শট ম্যাচের মাত্র দুই মিনিটের মাথায় পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা বাঁচিয়ে দেন। তবে ম্যাচে ফিরতে লিগ ওয়ান লিডারদের বেশি সময় লাগেনি।

অ্যানজেল ডি’মারিয়াকে জিব্রিলি সিডিবে পেনাল্টি বক্সে ফাউল করার পর ১২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপে। ম্যাচের ৪৫ মিনিটে প্রথমার্ধের বিরতির ঠিক আগে লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে ম্যাচের দ্বিতীয় গোলটিও আসে এমবাপের পা থেকেই।

মেসি গোল না পেলেও ম্যাচে মোটামুটি খেলেন। ৭১ মিনিটে গোল করার সুযোগ পেলেও আর্জেন্টাইনের শটে একটুর জন্য গোলের বাইরে দিয়ে চলে যায়। ৮০ মিনিটে ফের গোলের সুযোগ পান মেসি। এবার তাঁর চিপ শটকে তিনি গোলে রাখতে ব্যর্থ হন। একাধিকবার মেসি ভাল জায়গায় পৌঁছেও সতীর্তদের সঠিক পাস বাড়াতে ব্যর্থ হন। কিন্তু অন্যান্য ম্যাচগুলোর তুলনায় অন্তত তিনি এই ম্যাচে বেশ কিছু সুযোগ তৈরি করেন। দ্বিতীয়ার্ধে অবশ্য দুই দলের কেউই তেমন বেশি গোল করার সুযোগ পায়নি।

ম্যাচ শেষে অবশ্য পিএসজির নামের পাশেই জয় লেখা থাকবে, যার মাধ্যমে লিগ তালিকার শীর্ষে তাদের দখল আরও মজবুত হন। দ্বিতীয় স্থানে থাকা মার্সের থেকে এক ম্যাচ বেশি খেলে মোট ৪৫ পয়েন্ট নিয়ে ১৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে প্যারিসের দল। মোনাকো ২৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রইল।

প্রসঙ্গত, এই ম্যাচেই কনিষ্ঠতম পিএসজি ফুটবলার হিসেবে লিগে ১০০টি গোল করার নজির গড়ে ফেলেন এমবাপে। পিএসজির পরের ম্যাচ ফরাসি কাপে এফসি ফেইগনিসের বিরুদ্ধে।

Tags: , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add