for Add

তারুণ্যের ঝলকানিতেও শেষরক্ষা হল না, দুই পয়েন্ট হাতছাড়া বার্সার

সময়টা একেবারেই ভাল কাটছে না বার্সেলোনার। বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে হেরে প্রায় দেড় দশক পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে স্পেনের জায়ান্টদের। এবার ঠিক তার পরের ম্যাচেই ওসাসুনের বিরুদ্ধে আটকে গেল কাতালুনিয়ার দল।

চোট আঘাতে জর্জরিত বার্সা দল মোট সাতজন সিনিয়র ফুটবলারকে ছাড়াই শনিবার রাতে ম্যাচ খেলতে নেমেছিল। তবে তারুণ্য নির্ভর বার্সা দলে প্রথম এগারোয় সুযোগ পেয়েই গোল করে জ্বলে উঠেন দুই ১৯ বছর বয়সী প্রতিভাবান ফুটবলার নিকো গঞ্জালেস এবং আবদেলসামাদ এজালজৌলি।

৩০ বছর আগে নিকোর বাবার ফ্রান নিজের ক্যারিয়ারের প্রথম লা লিগা গোল করেছিলেন। তিন দশক পরে তার ছেলের প্রথম গোলেই ১২ মিনিটের মাথায় বার্সেলোনা লিড নিয়ে নেয়। তবে প্রায় সঙ্গে সঙ্গেই ১৪ মিনিটে ওসাসুনার হয়ে সমতা ফেরান ডিফেন্ডার ডেভিড গার্সিয়া।

প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৯ মিনিটে জোরাল শটে গোল করে বার্সাকে ফের এগিয়ে দেন আবদে। তবে ম্যাচের ৮৬তম মিনিটে বার্সার তিন পয়েন্ট পাওয়ার আশায় পানি ঢেলে দেন সাবস্টিটিউট হিসেবে নামা ওসাসুনা ফরোয়ার্ড এজেকুয়েল আভিয়া। বক্সের বাইরে থেকে তার স্যামুয়েল উমতিতির পায়ে লেগে দিক পরিবর্তন করে বার্সার জালে জড়িয়ে যায়। ম্যাচ ২-২ স্কোরলাইনেই শেষ হয়।

এই ড্রয়ের ফলে লিগ তালিকায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে আরও পিছিয়ে পড়ল বার্সা। ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে বর্তমানে লিগ তালিকায় আট নম্বরে রয়েছে জাভির দল। ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে বার্সার দুই স্থান পিছনে ১০ নম্বরে আছে ওসাসুনা। প্রসঙ্গত, এই মৌসুমেই মাত্র কয়েক ম্যাচ আগে রিয়াল মাদ্রিদকেও গোলশূন্য ড্র করে রুখে দিয়েছিল ওসাসুনা।

Tags: ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add