for Add
বাসস : ১৩ ডিসেম্বর ২০২১, সোমবার, ১:৩৮:০৩

অ্যাশেজ সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট অনুষ্ঠিত হবে হোবার্টে। এই প্রথমবারের মত অ্যাশেজের কোন ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে হোবার্টে।
ম্যাচটি হবে দিবা-রাত্রির। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট দিবা-রাত্রির। ফলে অ্যাশেজে দু’টি দিবা-রাত্রির টেস্ট দেখতে পারবে ক্রিকেট বিশ্ব। নতুন ভেন্যু নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
পূর্বের সূচি অনুযায়ী পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টটি হবার কথা ছিল পার্থে। কোভিড-সংক্রান্ত বিধিনিষেধের কারণে ওই টেস্টটি পার্থ থেকে সরিয়ে নেয় সিএ।
পার্থের পঞ্চম টেস্টটি আয়োজন করার সুযোগ পেল তাসমানিয়া রাজ্য। ১৪ জানুয়ারি থেকে শুরু হবে হোবার্ট টেস্ট।
২০১৬ সালের পর প্রথম টেস্ট আয়োজন করতে যাবে হোবার্ট। সর্বশেষ ২০১৬ সালের ১২ নভেম্বর হোবার্টে টেস্ট অনুষ্ঠিত হয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই টেস্টে ইনিংস ও ৮০ রানে ম্যাচ জিতে অসিরা।
এই হোবার্টেই গত নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর নারীদের ক্রিকেট নিষিদ্ধ করে দেয়ায় আফগানদের সাথে টেস্ট খেলেনি অস্ট্রেলিয়া।
For add
For add
For add
For add
for Add