for Add

ভিডিও কলে কথা বলে কোয়ারেন্টাইন পর্ব পার করছে টাইগাররা

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছে সাত দিনের কোয়ারেন্টিন সেশন শুরু করেছে টাইগাররা। কোয়ারেন্টাইন শেষে করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হলেই একত্রে অনুশীলন শুরু করবে মোমিনুল-মুশফিক-তাসকিনরা।

এক ভিডিও বার্তায় আজ শনিবার ক্রাইস্টচার্চে কোয়ারেন্টাইনের প্রথম দিন নিয়ে নিজের অভিমত তুলে ধরেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। তিনি বলেন, ‘আজকে আমাদের কোয়ারেন্টাইনের প্রথম দিন। ঘুম থেকে উঠে নাস্তা করার পর আমাদের জ্বর মাপা ও অন্যান্য সবকিছু দেখার জন্য ডাক্তার এসেছিলেন। গতকাল এখানে পৌঁছানোর পর আমরা সবাই যার যার রুমে চলে যাই। এরপর কারও সাথে দেখা হয়নি, ভিডিও কলে কথা বলা ছাড়া। দুই একজনের সাথে ভিডিও কলে কথা হয়েছে।’

খালেদ মাহমুদ আরো বলেন, ‘এ ছাড়া সব ঠিকই আছে। কঠিন সময়, ছেলেরা পাকিস্তান সিরিজ খেলে আসার পর থেকেই কঠিন সময় যাচ্ছে। আমার মনে হয় আর ২-৩ দিন কষ্ট করতে হবে, এরপর গ্রুপ হয়ে অনুশীলন, জিম ও ট্রেনিং করতে পারবো। তখন সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমরা সবাই ভাল আছি, সুস্থ আছি।’

চলতি বছর দ্বিতীয়বারের মত নিউজিল্যান্ড সফরে গেল বাংলাদেশ। গেল ফেব্রুয়ারির সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল টাইগাররা। দুই সংস্করণের সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি তারা।

গেল সেপ্টেম্বরে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।
এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বিদায় নেয়ার পর ঘরের মাঠে পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।

আগামী বছরের পহেলা জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

Tags: , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add