for Add

ওয়ানডের অধিনায়কত্ব পেলেন রোহিত

টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে ক্রিকেটেও ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন রোহিত শর্মা। দায়িত্ব পেয়েই দল নিয়ে নিজের লক্ষ্যের কথা জানালেন তারকা ব্যাটসম্যান রোহিত। দলের মধ্যে কোথায় ঘাটতি আছে, সেই ঘাটতি পূরণে কোথায় ভারসাম্য আনার দরকার, সেসব নিয়ে কথা বলেছেন রোহিত।

দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজই হবে রোহিতের প্রথম অ্যাসাইনমেন্ট। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি করে টেস্ট ও ওয়ানডে খেলবে ভারত। সফরে ওয়ানডে দল নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান রোহিত।

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল বা ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের হারের পেছনে প্রধান কারণ মিডল অর্ডারের ব্যর্থতা। কারণ ওপেনাররা দ্রুত ফিরে যাওয়ায় চাপে পড়ে খেই হারিয়েছে ভারতের মিডল-অর্ডার ব্যাটাররা। সেই দিকেই নজর নতুন অধিনায়কের। ঘাটতির জায়গাটা পূরণ করে সাফল্যে চোখ রোহিতের।

রোহিত বলেন, ‘খারাপ সময়ের জন্য তৈরি থাকতে হবে। ১০ রানে ৩ উইকেট চলে গেলে সেখান থেকে কিভাবে ফিরে আসা যায়, সেই দিকে নজর দিতে হবে। ৩ থেকে ৬ নম্বরে যারা ব্যাট করবে তাদের এটা মাথায় রাখতে হবে। কোথাও লেখা নেই যে, টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ রানে ২ বা ৩ উইকেট চলে গেলে ১৮০-১৯০ রান করা যাবে না।’

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচবার শিরোপার স্বাদ পাইয়ে দেয়া রোহিত আন্তর্জাতিক অঙ্গনেও অস্থায়ীভাবে ভারতীয় দলের নেতৃত্ব দিয়ে সুনাম কুড়িয়েছেন । এবার পাকাপাকিভাবে ভারতের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে রোহিত বলেন, ‘অধিনায়কের কাজ সঠিক ক্রিকেটারকে খেলানো। ঠিক জায়গায় ঠিক ক্রিকেটারকে খেলাতে পারলেই কাজ অনেক সহজ হয়ে যায়। সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে হবে, সেই সাথে দল ভেঙে পড়লে পেছনেও থাকতে হবে অধিনায়ককে। সবার পেছনে থাকা মানে সকলের জন্য হাত বাড়িয়ে দেওয়ার সুযোগ থাকবে। দলের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠতে হবে অধিনায়ককে।’

দীর্ঘদিন ধরেই কোহলির সাথে খেলছেন রোহিত। টি-টোয়েন্টির পর ওয়ানডের দায়িত্বও কোহলির কাছ থেকে পেলেন রোহিত। তাই সাদা বলের ক্রিকেটের সাবেক অধিনায়ক কোহলির প্রশংসা করতে ভুল করেননি রোহিত। তিনি বলেন, ‘কোহলির মতো একজন ব্যাটারকে সব সময় দলের প্রয়োজন। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০-এর উপর গড় মানে- সে একজন অসাধারন ও দুর্দান্ত ব্যাটার। সেই সাথে তার অভিজ্ঞতাও দলের জন্য গুরুত্বপূর্ণ। এমন একজন ক্রিকেটার অবশ্যই দলের নেতা। তাকে বাদ দেয়ার কথা ভাবাই যাবে না। সে থাকলে, দল আরও শক্তিশালী হয়ে উঠে।’

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add