for Add

পিএসজির খেলার ধরনে পরিবর্তন আনবেন না পচেত্তিনো

প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) খেলার ধরন নিয়ে সমালোচনা হলেও খেলোয়াড়দের সমর্থন নিজের প্রতি রয়েছে উল্লেখ করে ক্লাবটির কোচ মরিসিও পচেত্তিনো বলেছেন তাদের খেলার স্টাইলে কোন পরিবর্তন হবে না।

ক্লাব ব্রুগের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে উপস্থিত ৪৯ বছর বয়সী আর্জেন্টাইন কোচকে এ সময় কিছুটা আক্রমণাত্মক মনে হয়েছে। টটেনহ্যাম হটস্পর্সের সাবেক কোচ চলতি বছরের শুরুতে দায়িত্ব নেয়ার পর বরখাস্তকৃত উত্তরসূরির চেয়ে নিজের রেকর্ডকে এগিয়ে রেখে বলেন, লিগ ওয়ানে এই মুহুর্তে ১১ পয়েন্টের ব্যবধান নিয়ে শীর্ষে রয়েছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বও নিশ্চিত করেছে তার শিষ্যরা।

পচেত্তিনো বলেন, ‘আমি মনে করি আমার প্রতি খেলোয়াড়দের সমর্থন রয়েছে। তাই আমি বেশ ভাল এবং স্বস্তিতে আছি।’

নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মত মহাতারকাদের দলে পাওয়া স্বত্বেও স্পার্সদের মত খেলতে না পারায় বর্তমান দল নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পচেত্তিনো। এমবাপ্পে নিয়মিত গোল করে গেলেও মেসি খুব কম সময় নিজের সেরাটা খেলতে পারছেন। অপরদিকে ইনজুরিতে রয়েছেন নেইমার।

রক্ষণভাগের হাইপ্রোফাইল তারকা সার্জিও রামোসকে দলভুক্ত করার পরও হতাশা বেড়েছে। কারণ ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা একটি মাত্র ম্যাচে অংশ নিতে পেরেছেন। শিরোপা দৌঁড়ে অনেকদূর এগিয়ে গেলেও লিগ ওয়ানের সর্বশেষ দুই ম্যাচে ড্রতে সন্তুষ্ট থাকতে হয়েছে পিএসজিকে। শনিবার লেন্সের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে পচেত্তিনোর শিষ্যরা।

পিএসজি কোচ বলেন, ‘আমি জানি মানুষ পিএসজি নিয়ে সমালোচনা করছে। সমালোচনার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ রয়েছে। হ্যা, আমরা আরো ভাল খেলতে পারতাম। দলকে আরো উন্নতি করা যায়।

কিন্তু পিএসজির উপর নজরদারী করে এবং চারপাশে গোলমাল করলে ক্লাবের এগিয়ে চলায় সহায়তা হবে না।’ তিনি বলেন, পিএসজির একটি কৌশল রয়েছে। আমরা কোনদিকে যাচ্ছি তার একটি স্বচ্ছ ধারনা খেলোয়াড়, স্টাফ ও আমাদের রয়েছে। আমরা এগিয়ে যাওয়ার প্রক্রিয়ায় আছি এবং এগিয়ে চলছি।’

সমালোচনায় নিজে এবং খেলোয়াড়রা প্রভাবিত হবেন না উল্লেখ করে আর্জেন্টাইন কোচ বলেন,‘ শোরগোল ও সমালোচনা দিয়ে এই প্রক্রিয়ার পরিবর্তন ঘটানো যাবেনা। আমরা জয়ের ধারায় আছি এবং লিগ ওয়ানে ১১ পয়েন্টে এগিয়ে রয়েছি। দ্বিতীয় স্থান নিয়ে হলেও কঠিন গ্রুপ থেকে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছি।

প্রবল ঝড়ের মধ্যেও আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হব না। কারণ আমরা জানি ঝড়ের পর রৌদ্রোজ্জল দিন আসে।’

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add