for Add

এজাজ প্যাটেল ভাঙ্গলেন ইয়ান বোথামের রেকর্ড

এ যেন স্বপ্নকে আরও কাছে টেনে নেওয়া। এমনটাই করেছেন এজাজ প্যাটেল। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ১০ উইকেট নিয়ে এজাজ প্যাটেল রেকর্ড বুকে ঢুকে গেছেন। দ্বিতীয় ইনিংসে আরও ৪ উইকেট নিয়ে আরেকটি নতুন রেকর্ড গড়লেন মুম্বাইয়ে জন্ম নেওয়া এই বাঁহাতি কিউই স্পিনার। দুই ইনিংস মিলিয়ে ২২৫ রান খরচায় ১৪ উইকেট নিয়েছেন এজাজ। ভারতের মাটিতে সফরকারী কোনো বোলারের এটাই এখন সেরা বোলিং ফিগার।

গত ৪১ বছর ধরে এই রেকর্ডটির মালিক ছিলেন ইয়ান বোথাম। ১৯৮০ সালে মুম্বাইয়েই ইংলিশ কিংবদন্তি অলরাউন্ডার ১০৬ রান খরচে ১৩ উইকেট নিয়েছিলেন। একটি উইকেট বেশি নিয়ে সাবেক বোথামকে ছাড়িয়ে গেলেন ৩৩ বছর বয়সী আজাজ। বোথামের পর ৭০ রান দিয়ে ১২ উইকেট নেওয়া স্টিভ ওকিফে নেমে গেছেন তিনে। ওয়াংখেড়ে টেস্টের প্রথম দিনে ৪ উইকেট নিয়ে শুরু করেছিলেন আজাজ। ভারতের বাকি ছয় উইকেটও তুলে নিয়ে জিম লেকার, অনিল কুম্বলের পর এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন।

টেস্টের তৃতীয় দিনে ১০৬ রান দিয়ে নিয়েছেন আরও ৪ উইকেট। এজাজের রেকর্ডময় টেস্টে ভাল অবস্থানে নেই তার দল। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড অলআউট হয়েছিল ৬২ রানে। ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৭৬ রান তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে।

চতুর্থ ইনিংসে নিউজিল্যান্ডের লক্ষ্য ৫৪০ রান। এর আগে জিম লেকার, অনিল কুম্বলের পর এজাজের ইতিহাস নিয়েই বেশি করে আলোচনা হয়েছে ক্রিকেটবিশ্বে। টেস্ট ক্রিকেটের ১৪৪ বছরের ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়লেন নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল। টেস্ট ক্রিকেটের পথচলার ৭৯ বছর পর কীর্তিটা গড়েছিলেন ইংল্যান্ডের স্পিনার জিম লেকার। সেই রেকর্ডে ৪৩ বছর ভাগ বসান ভারতের লেগ স্পিনার অনিল কুম্বলে।

পরিসংখ্যান বলছে, একবিংশ শতাব্দীতে রেকর্ডটি আর কেউ গড়তে পারেননি। অবশেষে অবিশ্বাস্য রেকর্ডটি নিজের করে নিলেন নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল। টেস্ট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ১০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি।

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মুম্বাইয়ে এজাজ প্যাটেলের স্পিন ঘূর্ণিতেই অলআউট হয়ে গেল ভারত। বিরাট কোহলিরা এক এজাজকেই দিলেন ইনিংসের সবগুলো উইকেট। প্রথম ইনিংসে ৩২৫ রান তুললেও কিউই স্পিনারকে ভালোভাবে খেলতে পারেনি স্বাগিতকরা।

মুম্বাইয়ের ছেলে মুম্বাইতেই গড়লেন ইতিহাস! হ্যাঁ, নিউজল্যান্ডের স্পিনার এজাজের জন্ম মুম্বাইতে। ১৯৮৮ সালের ২১ অক্টোবর মহারাষ্ট্র প্রদেশের বোম্বেতে (বর্তমানে মুম্বাই) তার জন্ম। পরবর্তীতে পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে পাড়ি জমান তিনি। সেখানেই বেড়ে ওঠা, ক্রিকেটের পথচলা শুরু।

জন্মের ৩৩ বছর পর সেই মুম্বাইতেই অনন্য কীর্তি গড়লেন এজাজ। ৪৭.৫ ওভারে ১১৯ রান খরচায় ভারতের সবগুলো উইকেট তুলে নেন তিনি। নিঃসন্দেহে এজাজের এটা টেস্ট ক্যারিয়ার সেরা বোলিং। কেবল বাঁহাতি এই স্পিনারের সেরা বোলিং-ই নয়, নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসেই এটা সেরা বোলিং ফিগার।

এতোদিন দেশটির সেরা বোলিংয়ের মালিক ছিলেন কিংবদন্তি পেসার রিচার্ড হ্যাডলি। ১৯৮৫ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাবেক এই পেসারের নেওয়া ৯ উইকেট ছিল নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সেরা বোলিং। ১৯৫৬ সালে ম্যানচেস্টার টেস্টে অস্ট্রেলিয়াকে পাগল করে দিয়েছিলেন জিম লেকার। প্রথম ইনিংসে ৯ উইকেট নিয়ে অজিদের মাত্র ৮৪ রানেই গুটিয়ে দেন তিনি। দ্বিতীয় ইনিংসে আরও বিধ্বংসী হয়ে ওঠেন প্রয়াত ডানহাতি এই অফ স্পিনার। দ্বিতীয় ইনিংসে তার শিকার ১০ উইকেট। টেস্ট ইতিহাসের একমাত্র বোলার হিসেবে লেকারই ম্যাচে ১৯ উইকেট শিকার করেছেন।

এর ৪৩ বছর পর ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন ভারতের সাবেক লেগ স্পিনার অনিল কুম্বলে। ১৯৯৯ সালে দিল্লিতে অনুষ্ঠিত টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া কুম্বলে পরের ইনিংসে তুলে নেন ১০ উইকেট। কুম্বলের ২২ বছর পর এসে ১০ উইকেট নেওয়ার অনন্য এই রেকর্ডের মালিক হলেন এজাজ প্যাটেল। যা তাকে দিয়েছে অমর কীর্তি গড়ে সেরা হওয়ার সুযোগ।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add