for Add

চেলসিকে টপকে শীর্ষে ম্যানসিটি

ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে চেলসির ৩-২ গোলে পরাজয়ের সুবিধা বেশ ভালভাবেই কাজে লাগিয়েছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল।

থমাস টাচেলের দলকে টপকে প্রিমিয়ার ফুটবল লিগে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে যথাক্রমে সিটি ও লিভারপুল।

বর্তমান চ্যাম্পিয়ন সিটি ধুকতে থাকা ওয়াটফোর্ডকে ৩-১ গোলে হারিয়ে এই মৌসুমে প্রথমবারের মত তালিকার শীর্ষস্থান লাভ করেছে। শনিবার একই রাতে উলভসকে ১-০ গোলে হারিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল।

এর ফলে তালিকার তৃতীয় স্থানে নেমে গেছে চেলসি।

লিগের অন্য ম্যাচে প্রথমবারের মত জয়ের দেখা পেয়েছে নিউ ক্যাসল। তারা ১-০ গোলে হারিয়েছে বার্নলিকে। এর মাধ্যমে লিগে টিকে থাকতে নতুন কোচ ইডি হাওয়ের প্রত্যাশা কিছুটা হলেও পুরণ হয়েছে। এই জয়ে তলানি থেকে একধাপ উপরে উঠে এসেছে ক্লাবটি।

শনিবার লন্ডনে সবার আগেই প্রিমিয়ার লিগ খেলতে নেমেছিল চেলসি। তবে মৌসুমের প্রথম পরাজয়টি বরণ করতে হয়েছে স্বাগতিক ওয়েস্ট হ্যামের কাছে। থিয়াগো সিলভার দর্শনীয় হেড এবং ম্যাসন মাউন্টের দুর্দান্ত ভালিতে দুই দফা লিড পেয়েছির ইউরোপীয় চ্যাম্পিয়নরা। কিন্তু দুইবারই তাদেরেকে পিছিয়ে পড়তে হয়। প্রথম দফায় পেনাল্টি থেকে স্বাগতিকদের হয়ে গোল পরিশোধ করেন ম্যানুয়েল লানজিনি। পরের দফায় আসাধারণ এক গোল করে স্বাগতিক ওয়েস্টহ্যামকে সমতায় ফেরান গার্ড বোয়েন।

শেষ বাঁশি বাজার মাত্র তিন মিনিট আগে বদলী হিসেবে আসা ডিফেন্ডার আর্থার মাসুয়াকু বাঁ প্রান্ত থেকে অসাধারণ দক্ষতায় লক্ষ্যভেদ করলে জয় নিশ্চিত হয় ওয়েস্ট হ্যামের। মাসুয়াকু পরে টুইট করে বলেন,‘ আমি বিষ্মিত, এটি কি ক্রস ছিল, নাকি শট!’

এদিকে ডেভিড ময়েসের ওয়েস্ট হ্যাম টেবিল টপার চেলসিকে প্রথম হারের স্বাদ পাইয়ে দেয়ার পাশাপাশি উঠে এসেছে তালিকার শীর্ষ চারে।

আরেক ম্যাচে দৃঢ়তার সঙ্গে লড়ে যাওয়া উলভসের বিপক্ষে জয় নিশ্চিত করতে শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে লিভারপুলকে। ম্যাচের ইনজুরি টাইমে (৯০+৪মি.) মোহাম্মদ সালাহর ক্রস থেকে জয়সুচক একমাত্র গোল করেছেন বদরী খেলোয়াড় ডিভোক অরিজি।

এদিকে জয় পেলে শীর্ষস্থানে পৌঁছাতে পারবে এমন এক সমীকরণ আগে থেকে জেনেই গতকাল সন্ধ্যায় ওয়াটফোর্ডের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। ৫ বছরের মধ্যে চতুর্থ লিগ শিরোপা জয়ের মিশনে নামা পেপ গার্দিওলার দলকে শুরুতেই এগিয়ে দেন রাহিম স্টার্লিং। এরপর বার্নার্ডো সিলভার জোড়া গোল নিরপদ দূরত্বে পৌছে দেয় সিটিজেনদের। শেষ মুহুর্তে অবশ্য স্বাগতিক ওয়াটফোর্ডের হয়ে একটি গোল পরিশোধ করেন চুচো হার্নান্দেজ।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add