for Add
বাসস : ৫ ডিসেম্বর ২০২১, রবিবার, ১৬:২২:৪০

আলো স্বল্পতা ও বৃষ্টির কারণে ভেসে গেল আজ রোববার বাংলাদেশ-পাকিস্তানের ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিন টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান।
৫৭ ওভার ব্যাট করে ২ উইকেটে ১৬১ রান তুলে প্রথম দিন শেষ করেছিল পাকিস্তান। দুই ওপেনার আবিদ আলি ৩৯ ও আব্দুল্লাহ শফিক ২৫ রান করে আউট হয়। তবে আজহার আলি ৩৬ ও অধিনায়ক বাবর আজম ৬৪ রানে অপরাজিত ছিলেন।
আলো স্বল্পতার কারণে টেস্টের প্রথম দিন ৩৩ ওভার খেলা হয়নি।
Tags: পাকিস্তান-ক্রিকেট, বাংলাদেশ-ক্রিকেট, বাংলাদেশ-পাকিস্তান-সিরিজ
For add
For add
For add
For add
for Add