for Add

সবার আগে এম এ আজিজ স্টেডিয়ামে টেস্টের অনার্স বোর্ড

দেশের দ্বিতীয় টেস্ট এবং বিশ্বের ৮২তম টেস্ট ভেন্যু হিসেবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের অভিষেক হয়েছে ২০০১ সালের ১৫ নভেম্বর। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) আন্তরিকতা এবং পৃষ্ঠপোষকতার কারণেই বন্দরনগরীবাসী পেয়েছে টেস্ট ভেন্যু উপহার। এই ভেন্যুতেই অর্জিত হয়েছে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। হাবিবুল বাশার সুমনের প্রথম টেস্ট সেঞ্চুরি এই ভেন্যুতেই।

আশরাফুলের বীরত্বগাঁথা টেস্ট ইনিংসের স্বাক্ষীও এই এম এ আজিজ স্টেডিয়াম। দক্ষিণ আফ্রিকার ওপেনিং ব্যাটার জ্যাক রুডলফ টেস্ট অভিষেকে ডাবল সেঞ্চুরিতে ইতিহাস রচনা করেছেন এই ভেন্যুতেই। সর্বকনিষ্ঠ বোলার হিসেবে টেস্টে ইনিংসে ৫ উইকেটে ইতিহাস রচনা করেছেন এনামুল হক জুনিয়র এম এ আজিজ স্টেডিয়ামেই।

বন্দরনগরীতে দ্বিতীয় টেস্ট ভেন্যু হিসেবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের যাত্রা শুরু হওয়ার পর থেকে গুরুত্ব কমে গেছে এম এ আজিজ স্টেডিয়ামের। ২০০৫ সালের ১০ জানুয়ারির পর থেকে এই ভেন্যুতে আর আইসিসির স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে না। তবে ৮ টেস্টে থেমে যাওয়া বহু স্মৃতি বিজড়িত এই ভেন্যুতে টেস্টে কৃতিমানদের কথা বর্তমান এবং ভবিষ্যত প্রজন্মের সামনে উপস্থাপন করতে চায় সিজেকেএস। তাদের এই আগ্রহের কথা জানতে পেরে এম এ আজিজ স্টেডিয়ামে টেস্ট ভেন্যুর দুই দশক পূর্তি উপলক্ষে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে ব্যতিক্রর্মী এক উপহার দিয়েছেন ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী।

এম এ আজিজ স্টেডিয়ামে হয়ে যাওয়া ৮টি টেস্টে ১২টি সেঞ্চুরি এবং ৯টি ৫ উইকেটের ইনিংসের কৃতিমানদের কৃতি অনার্স বোর্ডে উঠিয়ে এনেছেন তিনি। কাঠের উপর খোদাই করা কৃতিমানদের কৃতি লেখা দেশের প্রথম এই অনার্স বোর্ডটি সদ্য সমাপ্ত চট্টগ্রাম টেস্ট চলাকালে হস্তান্তর করেছেন তিনি এম এ আজিজ স্টেডিয়াম কর্ত্পক্ষকে।

একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত সাবেক মেয়র আ.জ.ম নাছিরউদ্দিনের হাতে বুঝিয়ে দিয়েছেন তিনি এই অনার্স বোর্ডটি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি মাহতাবউদ্দিন আহমেদ চৌধুরী (মরহুম জহুর আহমেদ চৌধুরীর ছেলে), চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহকারী সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম এবং চট্টগ্রামের সিনিয়র ক্রীড়া সাংবাদিক রুমু বড়ুয়া।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add