for Add
বাসস : ২ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, ০:৪২:১৬

ভারতীয় অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে বুধবার ১১৩ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশের যুবারা।
এর আগে প্রথম ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলকে ২ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।
কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৫ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তিন নম্বরে ব্যাট হাতে নেমে প্রান্তিক নওরোজ নাবিল ১০৮ বলে ১৪টি বাউন্ডারিতে ১০১ রান করেন।
এছাড়া মেহরাব অপরাজিত ৭০ ও ওপেনার ইফতিখার হোসেন ৫৭ রান করেন।
এরপর ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে ১৯২ রানেই অলআউট করে দেয় বাংলাদেশের বোলাররা। আরিফুল ২২ রানে ৪ ও নাইমুর ৩৪ রানে ২ উইকেট নেন।
বৃহস্পতিবার অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ যুব দল।
For add
For add
For add
For add
for Add