for Add

রিটেইন তালিকায় নেই সাকিব-মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরে নতুন দু’টিসহ মোট ১০টি দল অংশ নিবে। নতুন দু’টি দল যুক্ত হওয়ায় নতুন করে হবে নিলাম। নিলামের জন্য পুরনো দলগুলো কিছু খেলোয়াড়কে ধরে রাখতে পারবে। সেই অনুযায়ী রিটেইন তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

নিয়মনুযায়ী পুরনো আট ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক চার জন ক্রিকেটারকে দলে রাখতে পারবে। রিটেইন তালিকা চূড়ান্ত করে ফেলেছেন আটটি ফ্র্যাঞ্চাইজি। তবে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে রিটেইন তালিকায় রাখেনি তাদের দুই ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। তাই আগামী আসরের নিলামে দেখা যাবে সাকিব ও ফিজকে।

অন্য আটটি দল নিলামের আগে কোন খেলোয়াড়দের দলে ধরে রেখেছে, সেই তালিকা দেখা যাক।

গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপরা কিংস। তারা দলে রেখে দিয়েছে মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, রূতুরাজ গায়কোয়াড় ও ইংল্যান্ডের মঈন আলিকে। ধোনিকে ১২ কোটি , জাদেজাকে ১৬ কোটি , মঈনকে ৮ কোটি এবং রূতুরাজকে ৬ কোটি রুপিতে দলে রেখেছে চেন্নাই। নিলামের জন্য চেন্নাইয়ের হাতে থাকছে ৪৮ কোটি টাকা।

গত আসরের রানার্সআপ কলকাতা নাইট রাইডার্স। তার দলে রাখলো ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলকে ১২ কোটি , বরুণ চক্রবর্তীকে ৮ কোটি, ভেঙ্কটেশ আয়ারকে ৮ কোটি এবং ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইনকে ৬ কোটি রুপিতে দলে ধরে রেখেছে । সাকিবকে রাখেনি কলকাতা। ৪৮ কোটি রুপিতে নিয়ে পরের নিলামে নামবে কলকাতা।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ধরে রেখেছে অধিনায়ক বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে ও মোহাম্মদ সিরাজকে। কোহলি ১৫ কোটি, ম্যাক্সওয়েল ১১ কোটি ও সিরাজ ৭ কোটি রুপিতে থাকছেন ব্যাঙ্গালুরুতে। নিলামের জন্য ব্যাঙ্গালুরুর হাতে থাকছে ৫৭ রুপি টাকা।

অধিনায়ক রোহিত শর্মাকে ১৬ কোটি, জসপ্রিত বুমরাহকে ১২ কোটি সূর্যকুমার যাদবকে ৮ কোটি এবং ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডকে ৬ কোটি রুপিতে দলে রেখে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৪৮ কোটি রুপি নিয়ে নিলামে লড়াই করবে মুম্বাই।

পাঞ্জাব কিংস মায়াঙ্ক আগরওয়ালকে ১২ কোটি ও অর্শদীপ সিংকে ৪ কোটি রুপিতে ধরে রেখেছে। তাদের হাতে আছে ৭২ কোটি রুপি।

সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসনকে ১৪ কোটি , আব্দুল সামাদ এবং উমরান মালিককে ৪ কোটি রুপিতে দলে রেখে দিয়েছে। ৬৮ কোটি রুপি আছে সানরাইজার্সের।

দিল্লি ক্যাপিটালস ঋষভ পান্থকে ১৬ কোটি,অক্ষর প্যাটেলকে ৯ কোটি , পৃথ্বী’শকে সাড়ে ৭ কোটি ও দক্ষিণ আফ্রিকার এনরিচ নর্টিকে সাড়ে ৬ কোটি রুপিতে ধরে রেখেছে । দিল্লি হাতে থাকছে সাড়ে ৪৭ কোটি রুপি।

ইংল্যান্ডের জস বাটলারকে ১০ কোটি, যশস্বী জয়সওয়ালকে ৪ কোটি রুপিতে দলে রেখেছে রাজস্থান। যেখানে জায়গা হয়নি মুস্তাফিজের। ৬২ কোটি রুপি নিয়ে নিলামে লড়বে রাজস্থান।

পুরনো দলগুলো যেসব খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে তাদের মধ্যে থেকে নতুন দুই দল লক্ষনৌ ও আহমেদাবাদ ১ ডিসেম্বর থেকে পরবর্তী ২৫ দিনের মধ্যে ৩৩ কোটি টাকা খরচ করে তিনজন খেলোয়াড় দলে নিতে পারবে নিলামের আগে। ঐ তিন জনের মধ্যে দুইজন দেশি ও একজন বিদেশি নেয়া যাবে।

Tags: ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add