for Add

দুই দফা পিছিয়ে ক্লাব বিশ্বকাপ ফেব্রুয়ারিতে

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে পিছিয়ে যাওয়া ক্লাব বিশ্বকাপ ২০২১’র তারিখ ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।

নতুন তারিখ অনুযায়ী আগামী বছর ৩-১২ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

এখানে সুযোগ পাওয়া চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী চেলসিকে এ কারণে প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ বাতিল করতে হবে।

জুরিখে অনুষ্ঠিত টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানের ঘন্টাখানেক আগে এই তারিখ ঘোষণা করা হয়।

সাত দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে। শনিবার কোপা লিবারটেডরস চ্যাম্পিয়ন হবার সুবাদে পালমেইরাস এই ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ী হিসেবে চেলসি তো রয়েছেই। চেলসি ও পালমেইরাস সরাসরি সেমিফাইনালে খেলবে।

আগামী ৮ ফেব্রুয়ারি প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের পর ১২ ফেব্রুয়ারি আর্সেনালকে আতিথ্য দেবার কথা রয়েছে চেলসি। এই দুটি ম্যাচের তারিখ এখন পুন:নির্ধারিত করতে হবে।

ক্লাব বিশ্বকাপে অংশ নেয়া অপর দলগুলো হলো আফ্রিকান চ্যাম্পিয়ন আল আহলি, এশিয়ান চ্যাম্পিয়ন আল হিলাল, কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী মনটেরি, ওশেনিয়া চ্যাম্পিয়ন অকল্যান্ড সিটি প্লাস ও স্বাগতিক দেশের লিগ শিরোপা বিজয়ী আল জাজিরা।

কোভিড-১৯ মহামারীর কারণে ২০২১ ক্লাব বিশ্বকাপ দুইবার পিছিয়ে শেষ পর্যন্ত আগামী বছর অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। মূলত জুন-জুলাইয়ে চায়নায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবার কথা ছিল।

কিন্তু ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা এক বছর পিছিয়ে যাওয়ায় ক্লাব বিশ্বকাপ স্থগিত করা হয়। এরপর ডিসেম্বরে জাপানে অনুষ্ঠানের কথা থাকলেও তিন মাস আগে মহামারীর কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা জারী করায় সেটাও বাতিল হয়ে যায়।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add