for Add
বাসস : ৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ২:০৫:১৬

লিওনেল মেসির তিন এসিস্টে ১০ জনের সেইন্ট এতিয়েনকে ৩-১ গোলে পরাজিত করেছে প্যারিস সেইন্ট-জার্মেই।
এই ম্যাচের মাধ্যমে স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোসের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়ে পিএসজির জার্সি গায়ে অভিষেক হয়েছে।
একইসাথে মেসি তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীর সাথে একই দলের হয়ে মাঠে খেলার সুযোগ পেলেন।
তবে গোঁড়ালির গুরুতর ইনজুরিতে পড়েছেন নেইমার। ম্যাচ শেষের মাত্র দুই মিনিট আগে নেইমারকে কাঁদতে কাঁদতে স্ট্রেচারের সাহায্যে মাঠ ত্যাগ করতে দেখা গেছে।
এখন নভেম্বর মাস চলছে, অথচ ইতোমধ্যেই পিএসজি ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে থাকা নিসের থেকে ১৪ পয়েন্টের সুষ্পষ্ট ব্যবধানে এগিয়ে লিগ ওয়ান টেবিলের শীর্ষে অবস্থান করছে।
শনিবার দিনের শুরুতে আরেক ম্যাচে ধুকতে থাকা মেটজের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে হতাশ করেছে নিস।
For add
For add
For add
For add
for Add