for Add

ভারতের জয় রুখে দিল রবীন্দ্র-প্যাটেল জুটি

শেষ উইকেটে অবিচ্ছিন্ন ৫২ বল খেলে ভারতকে কানপুর টেস্টে জয় বঞ্চিত করল নিউজিল্যান্ডের দুই লোয়ার-অর্ডার ব্যাটার রাচিন রবীন্দ্র ও আজাজ প্যাটেল। ফলে রোমাঞ্চক ড্র’তে শেষ হলো ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট।

২৮৪ রানের টার্গেটে খেলতে নেমে পঞ্চম ও শেষ দিনের শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ৯ উইকেটে ১৬৫ রান করলে টান-টান উত্তেজনাপূর্ণ টেস্টটি ড্র’তে শেষ হয়।

সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে ১ উইকেটে ৪ রান করেছিল নিউজিল্যান্ড। ফলে টেস্টটি জিততে পঞ্চম ও শেষ দিনে ভারতের দরকার ছিল ৯ উইকেট, নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ২৮০ রান।

ওপেনার টম লাথাম ২ ও নাইটওয়াচম্যান উইলিয়াম সমারভিল শূন্য রানে পঞ্চম দিনের খেলা শুরু করেন। দিনের প্রথম সেশন ভালোভাবেই শেষ করেন লাথাম ও সমারভিল।

দ্বিতীয় সেশনের প্রথম বলেই লাথাম ও সমারভিলের জুটি ভাঙ্গেন পেসার উমেশ যাদব। ৩৬ রান করে ফিরেন সমারভিল। এরপর চা-বিরতির আগে নিউজিল্যান্ডের আরও দুই উইকেট তুলে নেন অশ্বিন ও জাদেজা। ৫২ রান করা লাথামকে বিদায় দেন অশ্বিন। আর অভিজ্ঞ রস টেইলরকে শিকার করেন জাদেজা। ফলে ৪ উইকেটে ১২৫ রানে চা-বিরতিতে যায় নিউজিল্যান্ড। এ অবস্থায় ম্যাচ ড্র করায় মনোযোগী হয় নিউজিল্যান্ড। তবে জয়ের জন্য মুখিয়ে ছিল ভারত।

শেষ সেশনে জাদেজা-অশ্বিন ও প্যাটেলের ঘুর্ণিতে ৯০তম ওভারে নবম উইকেট হারায় নিউজিল্যান্ড। কিউই অধিনায়ক কেন উইলিয়ামনকে ২৪ রানে, কাইল জেমিসনকে ৫ ও টিম সাউদিকে ৪ রানে আউট করেন জাদেজা। আর টম ব্লান্ডেলকে ২ রানে অশ্বিন এবং হেনরি নিকোলসকে ১ রানে প্যাটেল শিকার করেন।

জয় থেকে ১ উইকেট দূরে ছিল ভারত। তবে শেষ উইকেটে ৫২ বল খেলে অবিচ্ছিন্ন থেকে ভারতের মুঠো থেকে ম্যাচ ছিনিয়ে নেন রাচিন রবীন্দ্র ও শেষ ব্যাটার আজাজ প্যাটেল। রবীন্দ্র ৯১ বলে ১৮ ও প্যাটেল ২৩ বলে ২ রানে অপরাজিত থাকেন।

ভারতের জাদেজা ৪টি ও অশ্বিন ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন অভিষেক টেস্ট খেলতে নামা শ্রেয়াস আইয়ার।

আগামী ৩ ডিসেম্বর থেকে মুম্বাইয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add