for Add

ক্রিকেট থেকে সরে গেলেন পাইন

যৌন কেলেঙ্কারী বিতর্কে জড়িয়ে অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন টিম পাইন। এরপর থেকে শুরু হয় প্রবল সমালোচনা-বিতর্ক। সেসব সমালোচনা ও বির্তকে জড়িয়ে পড়ে পাইনের পরিবারও। এমন পরিস্থিতিতে মানসিক অবসাদ কাটাতে বাধ্য হয়ে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য সরে গেলেন পাইন।

পাইনের ম্যানেজার জেমস হেন্ডারসন টুইটারে এক লিখিত বিবৃতিতে এ কথা নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়েছে ‘ইনডেফিনিট মেন্টাল হেলথ ব্রেক’ নিচ্ছেন পাইন।

বিবৃতিতে হেন্ডারসন জানিয়েছেন, ‘মানসিক অবসাদের কারণে টিম পাইন অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে সরে যাচ্ছেন। আপাতত আমরা পাইন এবং তার স্ত্রী বনিকে নিয়ে উদ্বিগ্ন। এর বেশি এখনই কিছু বলা সম্ভব নয়।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিক হকলে বলেন, ‘এটা পাইন এবং তার পরিবারের জন্য খুব কঠিন সময়। আমরা তার পাশে আছি। এখন তার পরিবারের পাশে থাকা উচিত। তাদের কথা ভাবা উচিত। এই কারণেই তার সিদ্ধান্তকে আমরা সম্মান জানাচ্ছি।’ আজ হোবার্টে তাসমানিয়ার হয়ে ঘরোয়া একদিনের ম্যাচে খেলার কথা ছিল পাইনের। কিন্তু তাসমানিয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনও জানিয়েছে, পাইনকে পাওয়া যাবে না।

ক্রিকেট তাসমানিয়া এক বিবৃতিতে বলেছে, ‘গত ২৪ ঘণ্টা ধরে আলোচনা শেষে টিম পাইন ক্রিকেট তাসমানিয়াকে জানিয়েছেন অদূর ভবিষ্যতের জন্য সব ধরনের ক্রিকেট থেকে ছুটি নিতে যাচ্ছেন। ক্রিকেট তাসমানিয়া তাকে এবং তার পরিবারকে পেশাগত ও ব্যক্তিগতভাবে মৌসুম জুড়ে সমর্থন দিয়ে যাবে।’

২০১৭ সালে ক্রিকেট তাসমানিয়ার নারী সহকর্মীকে কুরুচিপূর্ণ ইঙ্গিত দিয়ে বার্তা পাঠান পাইন। ক্রিকেট তাসমানিয়া ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তে সেই কুরুচিপূর্ণ বার্তার প্রমাণও মিলে। সেসব বার্তা গণমাধ্যমে প্রকাশ পায়। এরপর টেস্ট দলের নেতৃত্ব ছাড়েন ৩৬ বছর বয়সী পাইন।

অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতিতে যাওয়ায় আবার কবে ক্রিকেটে ফিরবেন পাইন, তা সময়ই বলে দিবে। তাই অ্যাশেজ সিরিজে পাইনের জায়গায় অস্ট্রেলিয়া দলে উইকেটরক্ষক হিসেবে অ্যালেক্স ক্যারি বা জশ ইংলিশ দেখা যাবে। খুব শীঘ্রই অ্যাশেজ টেস্টের প্রথম ম্যাচের জন্য ঘোষণা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add