for Add

লিটনের সেঞ্চুরিতে স্বস্তি

প্রথম টেস্ট সেঞ্চুরি পাওয়ার পর হেলমেট খুলে ঈশ্বরকে নিঃশব্দে ধন্যবাদ জানান বাংলাদেশের ব্যাটার লিটন দাস। তবে টেলিভিশনে দেখা যায় লিটনের সেঞ্চুরিতে আনন্দে ফেটে পড়ে বাংলাদেশের ড্রেসিংরুম। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে ১১৩ রানে অপরাজিত আছেন লিটন।

লিটনের সেঞ্চুরির পর টিভি ক্যামেরা ড্রেসিংরুমের দিকে দেখানো হয়। তাতে দেখা যায় ড্রেসিংরুমের সবাই লিটনের সেঞ্চুরির আনন্দে মেতে উঠেন। কিন্তু প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকে দেখা যায় চাঁদের দিকে তাকাচ্ছিলেন এবং দুই হাত মুঠ করে উপরের দিকে তুলছিলেন।

সবচেয়ে প্রতিভাবান ব্যাটার হিসেবে আখ্যায়িত হবার পরও নিজের যোগ্যতাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে পারছিলেন না লিটন। লিটনের ব্যর্থতার জন্য প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স এবং অন্যান্য কোচিং স্টাফদের দিকে আঙুল তোলা হয়েছিল।যদিও জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্টে ৯৫ রান করেছিলেন নয়টি হাফ-সেঞ্চুরি করা লিটন।

এতটাই প্রতিভাবান যে নিজের মানের সাথে মেলে ধরতে পারছিলেন না লিটন। টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ ব্যাটিং ফর্মের কারণে সমালোচনার মুখে পড়েন লিটন। এতে পাকিস্তান সিরিজে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েন তিনি।

ব্যর্থতার কারণে অনলাইনে ট্রল ও বিদ্বেষ মুলক আচরণের শিকার হন লিটন। তার স্ত্রী এবং পরিবারও এই সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনার তালিকায় ছিল, যা লিটনকে মানসিক যন্ত্রণা দিয়েছিল।

কিন্তু বাংলাদেশের ড্রেসিং রুম সবসময় লিটনের পাশে ছিল। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের স্কোরও করেছেন তিনি। টেস্টের আগেরদিন টাইগার অধিনায়ক মোমিনুল হক বলেছিলেন, ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দুঃস্বপ্ন কাটিয়ে পাকিস্তান টেস্টের জন্য প্রস্তুত হয়েছেন লিটন।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন প্রথম সেশনে যখন ক্রিজে আসেন লিটন, তখন ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। ঐ অবস্থা থেকে দলকে খেলায় ফেরান লিটন। পঞ্চম উইকেটে মুশফিুকর রহিমের সাথে অবিচ্ছিন্ন ২০৪ রানের জুটি গড়েন লিটন। যার মাধ্যমে দিন শেষে বাংলাদেশকে ভাল অবস্থায় নিয়ে গেছে।

ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স জানান, তার ১১৩ রানের ইনিংসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, কারণ ইনিংসের শেষ দিকে হাতের ক্রাম্প ও ব্যাথা নিয়ে খেলেছিলেন লিটন।

প্রিন্স বলেন, ‘আজ লিটন কতটা শান্ত এবং সর্তক ছিল, তা দেখে আমি সত্যিই মুগ্ধ। আমার মনে হয়, সবাই সবচেয়ে বেশি নার্ভাস হয়েছিল যখন লিটনের ক্রাম্প শুরু হয়েছিল। আমরা আশা করছিলাম, দিনের শেষ পর্যন্ত যেন সে তার শরীরকে চালিয়ে নিতে পারে। আজ রাতে নিজেকে সুস্থ করে তুলবেন এবং আশা করি আগামীকাল এগিয়ে যেতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘লিটন সেঞ্চুরি পাওয়ায় ড্রেসিংরুমের সবাই খুবই খুশি।’

প্রিন্স আরও জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজেভাবে আউট হওয়া সত্ত্বেও তার ব্যাটিংয়ের টেকনিকে বেশ কিছু বিষয় ঠিক করার ছিল।
তিনি বলেন, ‘আমি টি-টোয়েন্টি সিরিজে তাকে কিছু জিজ্ঞেস করিনি। টেস্টের প্রস্তুতি নিতে এখানে এসেছিলেন তিনি। আমরা একটি বা দু’টি ছোট টেকনিক নিয়ে কাজ করেছি। তবে বড় কিছু ছিল না। ব্যাটিং পজিশনে তার দাঁড়ানোর অবস্থার পরিবর্তন করার বিষয় ছিল। মূলত লাইনে তাকে আরও ভালভাবে দাঁড়াানোর বিষয় ছিল। আমার মনে হয়, সে ক্রিজে ভালভাবে দাঁড়াতে পেরেছে। তাকে দেখেস্বাচ্ছন্দ্য মনে হয়েছে। তিনি যখন ভাল ব্যাটিং করেন তখন ব্যাটিং সহজ দেখায়।’

Tags: , , , ,

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add