for Add

সেঞ্চুরি করেও আন্তর্জাতিক মর্যাদা না পাওয়ায় হতাশা শারমিন

আন্তর্জাতিক ক্রিকেটে নারীদের খেলাটা খুব কম হয়ে থাকে। বছরের কয়েকটা ম্যাচ খেলেই সন্তুষ্ট থাকতে হয়। সেই দলের কেউ যখন সেঞ্চুরি করে বসেন তখন আর আনন্দের সীমা থাকে না। শুরুতে তিন অংকের এই স্কোরকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়া হবে ভেবেই পুলকিত হলেও পরে জানা গেছে উল্টো কথা।

শারমিন আক্তার সুপ্তা সেঞ্চুরি করেও পাচ্ছেন না আর্ন্তজাতিক মর্যাদা। বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওপেনিং করতে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকেন বাংলাদেশ দলের এই ওপেনার। তবে সেঞ্চুরি হাঁকিয়েও সেঞ্চুরির মর্যাদা পাচ্ছে না শারমিনের ইনিংসটি। আইসিসির নিয়ম অনুযায়ী বাছাইপর্বের ম্যাচ হলেও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলের ম্যাচটির ওয়ানডে স্ট্যাটাসের মধ্যে নেই। কারণ, শুধুমাত্র ওয়ানডে স্ট্যাটাস আছে এমন দুই দল মুখোমুখি হলেই শুধুমাত্র সেই ম্যাচটিই স্ট্যাটাস পাবে।

সে কারণে হতাশ না হয়ে কোন উপায় ছিল না সুপ্তার। বাংলাদেশের ওয়ানডে স্ট্যাটাস থাকলেও যুক্তরাষ্ট্র নারী দলের ওয়ানডে স্ট্যাটাস নেই, যে কারণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ম্যাচটিও আইসিসির মর্যাদা পাচ্ছে না। ঠিক একই কারণে আন্তর্জাতিক সেঞ্চুরির মর্যাদা পাচ্ছে না শারমিন আক্তার সুপ্তার দুর্দান্ত ইনিংসটিও। বাংলাদেশের নারী ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংসটি যৌথভাবে সালমা খাতুন ও রুমানা আহমেদের, ২০১৩ সালে ভারতের বিপক্ষে দুজনে পরপর দুই ম্যাচে খেলেন ৭৫ রানের ইনিংস। ওয়ানডেতে কারো সেঞ্চুরি না থাকলেও টি-টোয়েন্টিতে দুইটি সেঞ্চুরি আছে টাইগ্রেসদের, ২০১৯ সালে এসএ গেমসে মালদ্বীপের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি আর ফারজানা হক পিঙ্কি।

অথচ এই সেঞ্চুরি দিয়ে নারীদের ক্রিকেটে অনন্য এক মাইলফলক গড়তে পারতেন বাংলাদেশের শারমিন আক্তার সুপ্তা। ওয়ানডে ফরম্যাটে প্রথম বাংলাদেশি নারী হিসেবে সেঞ্চুরিয়ান হতে পারতেন। পারেননি আইসিসির নীতিমালার কারণে। নারীদের ক্রিকেটে অনন্য এক মাইলফলক গড়তে পারতেন বাংলাদেশের শারমিন আক্তার সুপ্তা। ওয়ানডে ফরম্যাটে প্রথম বাংলাদেশী নারী হিসেবে সেঞ্চুরিয়ান হতে পারতেন। পারেননি আইসিসির নীতিমালার কারণে। ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে তার এই ব্যাটিং তান্ডব দেখা যায় যুক্তরাষ্ট্রের নারীদের বিপক্ষে। যদিও ম্যাচটা আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি, পেয়েছে লিস্ট ‘এ’ স্বীকৃতি। জিম্বাবুয়েতে চলমান এ টুর্নামেন্টের কোনো ম্যাচেরই আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার সুযোগ নেই।

যদিও এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের নারীদের দু’টো সেঞ্চুরি আছে। মালদ্বীপের বিপক্ষে ২০১৯ এসএ গেমসে বাংলাদেশ ২০ ওভারে করেছিল ২ উইকেটে ২৫৫ করেছিল। জবাবে মালদ্বীপ অলআউট হয়েছিল মাত্র ৬ রানে! শারমিনের নিজের আগের সর্বোচ্চ রান ছিল ৭৪। সেটা ২০১৭ সালের ঘটনা। কক্সবাজারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ইনিংসটি খেলেছিলেন তিনি। আন্তর্জাতিক ওয়ানডেতে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। সর্বোচ্চ রানের ইনিংসের শীর্ষে যৌথভাবে আছেন দু’জন। তারা হলেন দুই অভিজ্ঞ ব্যাটার সালমা খাতুন ও রুমানা আহমেদ। আর তালিকায় প্রথমেই থাকবে সাবেক অধিনায়ক সালমার নাম। সেটা ২০১৩ সালের ঘটনা। ভারতের বিপক্ষে আহমেদাবাদে ৭৫ রান করে অপরাজিত ছিলেন সালমা।

আর পরের ম্যাচে একই প্রতিপক্ষের বিপক্ষে রুমানাও করেন ৭৫। সেটাও অনুষ্ঠিত হয় একই ভেন্যুতে। এবার এই দু’জনকে ছাড়িয়ে সেঞ্চুরি দিয়ে চূড়ায় উঠে যেতে পারতেন শারমিন আক্তার সুপ্তা, পারেননি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নীতিমালার কারণে। শারমিন আগে থেকেই ওয়ানডেতে বাংলাদেশের প্রথম হাফ সেঞ্চুরিয়ান। ২০১১ সালে তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্রথম হাফ সেঞ্চুরি করেন। এবার করলেন সেঞ্চুরি। পাঠকদের জানিয়ে রাখা ভাল, আন্তর্জাতিক ক্রিকেটে পুরুষদের হয়ে বাংলাদেশের সেঞ্চুরির খরা কাটে ১৯৯৯ সালে। জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১০১ রানের ইনিংস খেলেন ওপেনার মেহরাব হোসেন অপি।

আমেরিকার বিপক্ষে ম্যাচে শুরু থেকেই মারকুটে ছিল সুপ্তার ব্যাট। নিজের ক্যারিয়ারের ২৬ তম ম্যাচ খেলতে নেমে ১১৮ তম ডেলিভারিতে নয়টি চারের সৌজন্যে সেঞ্চুরি করেন ডান হাতি এই ব্যাটার।

সুপ্তা শেষ পর্যন্ত ১১ টি চারের সৌজন্যে ১৪১ বলে খেলে ১৩০ রান করে অপরাজিত থাকেন তিনি। তার এই দানবীয় ইনিংসের সুবাদে তিনশ’র ওপর রান তুলে বাংলাদেশ। ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩২২ রান করে তারা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে তিন উইকেটে হারায় বাংলাদেশের নারীরা।

Tags: , , ,

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add