for Add
বাসস : ২৪ নভেম্বর ২০২১, বুধবার, ১৭:৫৫:৩৭

ভিয়ারিয়ালকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আরেক ম্যাচে জুভেন্টাসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নক আউট পর্বে গেছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি।
কোচ ওলে গানার সুরশারের বরখাস্তের পর এই প্রথম মাঠে নেমেছিল তিনবারের ইউরোপীয়ান চ্যাম্পিয়ন ইউনাইটেড। গ্রুপ-এফ’র শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডে যেতে হলে তাদের এই ম্যাচে জয়ের প্রয়োজন ছিল। দুটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা রক্ষা করে ডেভিড ডি গিয়া ইউনাইটেডকে বাঁচিয়েছে।
ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ৭৮ মিনিটে গোলে অন্তর্বর্তীকালীণ কোচ মাইকেল ক্যারিকের শিষ্যরা এগিয়ে যায়। বরুসিয়া ডর্টমুন্ড থেকে মৌসুমের শেষে ইউনাইটেডে যোগ দেয়া জেডন সানচো শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেছেন।
এই গোলটি ছিল রোনালদোর ক্যারিয়ারের ৭৯৯তম, চ্যাম্পিয়নস লিগের ১৪০তম ও এবারের মৌসুমের ষষ্ঠ গোল।
For add
For add
For add
For add
for Add