for Add

শীর্ষ দল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রতিশোধের মিশনে ভারত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট লড়াইয়ে নামছে ভারত। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের প্রতিশোধের লক্ষ্য নিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ভারত।

আগামীকাল কানপুরে ভারত-নিউজিল্যান্ডের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে সকাল ১০টায়।

গত জুনে সাউদাম্পটনে হওয়া প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে ম্যাচ হারে ভারত। কিন্তু সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যর্থ হয়েছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয় কিউইরা।

এরপর চলতি সফরের শুরুতে স্বাগতিক ভারতের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হোয়াইটওয়াশ হলেও দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে আসর শুরু করতে চায় নিউজিল্যান্ড।

টেস্ট র‌্যাংকিংয়ে নিউজিল্যান্ডের পরই অবস্থান ভারতের। টেস্ট সিরিজে দলের সেরা খেলোয়াড় রোহিত শর্মা, ওপেনার লোকেশ রাহুলকে ছাড়াই খেলতে হবে ভারতকে। আর প্রথম টেস্টেও বিরাট কোহলিকে পাচ্ছে না নতুন কোচ রাহুল দ্রাবিড়ের ভারত।

দ্বিতীয় টেস্ট থেকে কোহলিকে পাবে ভারত। তাই প্রথম টেস্টে কানপুরে ভারতকে নেতৃত্ব দিবেন আজিঙ্কা রাহানে।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। গত ১৪ নভেম্বর বিশ্বকাপ ফাইনাল শেষ হবার পরই ভারতে খেলতে আসে নিউজিল্যান্ড। এরপর পাঁচ দিনের ব্যবধানে ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে কিউইরা। টি-টোয়েন্টি শেষে টেস্ট সিরিজ। ব্যস্ত সূচি থাকায় উইলিয়ামসনকে বিশ্রাম দেয়া হয়। তবে টেস্ট সিরিজে উইলিয়ামসনকে পেয়ে উচ্ছ্বসিত নিউজিল্যান্ড।

পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি ভারত। এতে অস্বস্তিতে পড়ে টিম ইন্ডিয়া।

তবে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে ভারত। বিশ্বকাপ শেষে ক্লান্ত অবস্থায় সিরিজটি খেলে নিউজিল্যান্ড। এক সপ্তাহের কম সময় ও তিনটি ভিন্ন শহরে সিরিজে অংশ নেয় কিউইরা।

সিরিজ জিতলেও মাটিতে পা রাখার পরামর্শ ভারতের কোচ দ্রাবিড়ের। তিনি বলেন, ‘আমাদের পা মাটিতে রাখতে হবে, জয়ের ব্যাপারে বাস্তববাদী হতে হবে।’

তিনি আরও বলেন, ‘এটি নিউজিল্যান্ডের জন্য মোটেও সহজ ছিল না। বিশ্বকাপের ফাইনালের তিনদিন পর মাঠে নামা এবং ছয় দিনের ব্যবধানে তিনটি ম্যাচ খেলা।’

কানপুর টেস্ট দিয়ে আবারো ক্রিকেটে ফিরছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার রস টেলর। পাঁচ মাস আগে হওয়া বিশ্ব টেস্ট ফাইনালের পর প্রথমবারের মত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি। তার মতে, টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখা চ্যালেঞ্জিং হবে।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টেইলর বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে আন্ডারডগ ছিলাম, কিন্তু এখন আমরা চ্যাম্পিয়ন দল।’ ৩৭ বছর বয়সী টেইলর আরও বলেন, ‘কিন্তু আপনি যখনই ভারতের মাঠে খেলবেন তখনই আপনি আন্ডারডগ হতে চলেছেন, এতে আপনি বিশ্বের এক নম্বর বা সেই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে যেই অবস্থাতেই থাকেন না কেন। ভারত বেশ কিছু খেলোয়াড়কে বিশ্রামে দিয়েছে, তারপরও তারা শক্তিশালী দল। এই অবস্থায় তারা সত্যিই ভালোভাবে জানে।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি অনুযায়ী নিউজিল্যান্ডের পরবর্তী সফর পাকিস্তান ও ইংল্যান্ডে। আর ঘরের মাঠে বাংলাদেশ-শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে তারা।

টি-টোয়েন্টি সিরিজের মত দর্শকদের কানপুরে খেলা দেখার অনুমতি দেয়া হবে। কিন্তু কানপুরে প্রচন্ড দূষণ হচ্ছে। তবে করোনাভাইরাসের কারণে খেলোয়াড়রা কঠোর জৈব-সুরক্ষা বলয়ের মধ্যেই থাকবে।

ভারত দল : আজিঙ্কা রাহানে (অধিনায়ক), চেতেশ্বর পুজারা (সহ-অধিনায়ক), সূর্যকুমার যাদব, মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃৃষ্ণ এবং বিরাট কোহলি (শুধুমাত্র দ্বিতীয় ম্যাচে খেলবেন)।

নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লানডেল, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, উইলিয়ামস সমারভেল, টম সাউদি, রস টেইলর, নিল ওয়াগনার, উইল ইয়ং ও ডেভন কনওয়ে।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add